Saturday , 28 March 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম

প্রতিবেদক
AlorDhara24
March 28, 2026 2:49 pm

নারায়ণগঞ্জকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে উল্লেখ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এটি ভবিষ্যতের সম্ভাবনা নয়, বরং বর্তমান বাস্তবতা।

শনিবার বিকেলে শহরের কলেজ রোড এলাকায় এনসিপির প্রথম জেলা ও মহানগর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার কারণেই নারায়ণগঞ্জে সংগঠনটি শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে। তিনি বিশেষভাবে গণঅভ্যুত্থান, নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের অবদানের কথা উল্লেখ করেন।

নারায়ণগঞ্জের পূর্বের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, একসময় এ অঞ্চল মাফিয়া নিয়ন্ত্রিত ছিল এবং রাজনীতি ও অর্থনীতি কিছু গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ছিল। তবে গণঅভ্যুত্থানের পর সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলেও দাবি করেন তিনি।

বর্তমান লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, নারায়ণগঞ্জের রাজনীতি ও অর্থনীতি সাধারণ মানুষের কল্যাণে পরিচালিত করার জন্য এনসিপি কাজ করে যাচ্ছে।

সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে কোনো ধরনের গডফাদার বা মাফিয়া যেন গড়ে উঠতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

তুরস্কে স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭৬

আপনাদের উপস্থিতি সমর্থনের প্রতিফলন: ইইউ দূতদের প্রধান উপদেষ্টা

ছাত্র হত্যা মামলার আসামী জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ৭ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতিকের পক্ষে শামীম আহমেদ ঢালীর নজর কাড়া মিছিল।

সিদ্ধিরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮ মাদক কারবারি ও ৪ নারী ছিনতাইকারী গ্রেফতার

সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জাকির খানসহ সকলকে খালাস

সোনারগাঁওয়ে দালালের খপ্পরে ৬ যুবক, লিবিয়ায় নিয়ে নির্যাতন, ক্ষতিপূরণ দাবি

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর আস্তানায় এলাকাবাসীর হামলা ও উচ্ছেদ অভিযান

বিচারপতি রউফ কাজের মধ্য দিয়ে দেশবাসীর অন্তরে বেঁচে থাকবেন: প্রধান উপদেষ্টা

আকাশ প্রধানের আয়োজনে ৮ নং ওয়ার্ডে গণমিলন মেলা অনুষ্ঠিত |

error: Content is protected !!