Monday , 20 April 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫ \ বাস জব্দ

প্রতিবেদক
AlorDhara24
April 20, 2026 7:39 pm

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায়  পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে  ২০ এপ্রিল সোমবার ভোরে পুলিশ অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, একটি চাইনিজ কুড়াল, তিনটি ধারালো ছোরা এবং লোহার একটি হাতুড়ি উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত বাস (ঢাকা মেট্রো-জ-১১-১৩৯৬) জব্দ করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হচ্ছে পাবনা জেলার হাজীগঞ্জের শাহআলম ওরফে মধু (৩৮) ও রিপন মিয়া (২৮), নারায়ণগঞ্জের শফিকুল ইসলাম (৩৪), দেলোয়ার হোসেন (৩৭), মোস্তাকিম (২২)।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে ৫জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
মোঃ আবু কাওছার মিঠু

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!