Saturday , 21 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

লোকসানের বোঝা নিয়েই জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

প্রতিবেদক
AlorDhara24
December 21, 2024 8:34 am

গত মৌসুমের প্রায় ৫৪ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে জয়পুরহাট সুগার মিলসের চলতি মৌসুমের আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু হয়েছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) মিলাদ ও দোয়া মাহফিলের পর আনুষ্ঠানিকভাবে আখ মাড়াই ও চিনি উৎপাদন উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে বিকেলে চিনিকল কারখানার সামনের চত্বরে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এরপর ক্যান ক্যারিয়ারে (আখের ডোংগায়) আখ নিক্ষেপের মাধ্যমে চলতি মৌসুমের আখ মাড়াই ও চিনি উৎপাদন আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ খাদ্য ও শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সচিব আনোয়ার কবির ও প্রধান সিপিই গিয়াস উদ্দিন।

 

জয়পুরহাট সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ আখলাছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও জেলা জামায়াতের আমির ডাক্তার ফজলুর রহমান সাঈদ।

চলতি ২০২৪-২৫ মৌসুমে জয়পুরহাট সুগার মিলসে ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এবার আখ থেকে চিনি আহরণের হার (রিকভারি) ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ।

 

প্রাথমিকভাবে ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের জন্য মোট ৩৫ কর্মদিবস কারখানা চালু রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সহকারী শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগের দাবিতে জাদুঘরের সামনে সুপারিশপ্রাপ্তদের মহাসমাবেশ

মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে জনসচেতনতা বাড়াতে র‍্যাব-১১-এর টাউন হল মিটিং

চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ, এলো ২৬ হাজার টন আতপ চাল

বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ সদর শাখার সভাপতি শরীফ সুমন সেক্রেটারি নান্টু

মরদেহ উদ্ধারের ৫ মাস পর জানা গেলো ধর্ষণের তথ্য

ফতুল্লায় জমি নিয়ে বিরোধ: হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদকের অভিযান

ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড

রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু

নারায়নগঞ্জ জেলার নবনির্বাচিত এমপি’সহ সর্বমহলে প্রশংসিত ডিসি মোঃরায়হান কবির

error: Content is protected !!