Sunday , 17 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জ সাহিত্য উৎসবে দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক জহিরুল বিদ্যুৎ

প্রতিবেদক
AlorDhara24
May 17, 2026 6:26 am

নিজস্ব প্রতিনিধি: কবি মহিউদ্দিন আকবরকে নিবেদিত কাব্যকথা’র ‘নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব ২০২৬’ অনুষ্ঠানে সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ দক্ষ সংগঠক সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

শনিবার, ১৬ মে বিকাল ৪টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কবি মহিউদ্দিন আকবর স্মরণে আলোচনা, কবিতা-ছড়া-পুঁথিপাঠ, স্মারকের পাঠ উন্মোচন এবং নারায়ণগঞ্জ সাহিত্য, সংস্কৃতি ও গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়। এবার বাংলাদেশ থেকে মাত্র ১০ জনকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয় কাব্য কথা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে।

উক্ত অনুষ্ঠানটি কাব্যকথার প্রধান উপদেষ্টা কবি আরিফ মঈনউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গীতিকার ও সংগঠক জালালউদ্দিন নলুয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক শাওন আজগর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার এস এ শামীম, কবি ও সাংবাদিক রণজিৎ মোদক এবং ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশনের চেয়ারম্যান শাহানা জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখার সভাপতি কবি কাজী আনিসুল হক হীরা, শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব কবি সাব্বির আহমেদ সেন্টু, ধন্যবাদ জ্ঞাপন করেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু। অনুষ্ঠানের উপস্থাপনা করেন কাব্যকথা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি জালাল খান ইউসুফী।

দক্ষ সংগঠকের সম্মাননা স্মারক পেয়ে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “সাহিত্য ও সংস্কৃতির এই আয়োজনে দক্ষ সংগঠক হিসেবে স্বীকৃতি পেয়ে আমি অভিভূত। নারায়ণগঞ্জের সাহিত্য-সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে ভবিষ্যতেও কাজ করে যাব। কাব্যকথা সাহিত্য পরিষদকে ধন্যবাদ জানাই আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য। এই সম্মাননা স্মারক আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল।”

তিনি আরও বলেন, “তরুণ লেখক-সংগঠকদের উৎসাহিত করে নারায়ণগঞ্জকে সাহিত্যের একটি প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলাই এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত। সবাই মিলে কাজ করলে এই নারায়ণগঞ্জের সাহিত্য ও সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি।”

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

চোরাই তেলের মূহোতা কে এই নুর ইসলাম 

পুনর্বহাল চান অব্যাহতিপ্রাপ্ত এসআইরা, নইলে কঠোর কর্মসূচি

সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি

সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তার অবৈধ দোকানপাট উচ্ছেদ

বিধ্বস্ত ভবনে আটকে পড়া লোকদের উদ্ধার করছে সশস্ত্র বাহিনী

রূপগঞ্জে যুবতীর অর্ধনগ্ন লাশ উদ্ধার

খাবারের যুগলবন্দিতে মিলবে পুষ্টি বেশি

গোদনাইল বার্মা ইর্স্টানে বাবা-ছেলের বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জ রূপগঞ্জে বাণিজ্য মেলায় পলিথিন-প্লাস্টিক সম্পূর্ন নিষিদ্ধ – বাণিজ্য উপদেষ্টা

error: Content is protected !!