Monday , 31 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

প্রতিবেদক
AlorDhara24
August 31, 2026 9:46 am

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ​নুরুজ্জামানঃ নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
৫ নম্বর ওয়ার্ডের সচিব সালাউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমারের সভাপতিত্বে সভায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সভায় বক্তারা ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা এবং নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেন।
প্রধান অতিথি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। প্রতিটি নাগরিককে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মাধ্যমে এই সচেতনতা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

পরে শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একইসঙ্গে বিদ্যালয় চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায় : ডিসি

তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎ, গ্রেপ্তার ৫

রূপগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের থানা কমিটির পুনর্গঠন সভাপতি মাওলানা ইউসুফ ফরীদী, সম্পাদক মাওলানা হাসান মহসিন

তুরস্কে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেন সদর ইউএনও

নাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট জেলা কমিটি

নারায়ণগঞ্জে ব্র্যাকের উদ্যোগে গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে প্রশিক্ষণ

ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় আল গোর

নারায়ণগঞ্জ সদরে জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসন, ইউনিয়ন পর্যায়ে চলছে কাজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের শ্রদ্ধাঞ্জলি

error: Content is protected !!