সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১৫ জন মাদকসেবীকে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিকের নেতৃত্বে ২৯ আগস্ট কাঁচপুর এলাকায় মাদক উদ্ধার ও মাদকসেবীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোট ১৫ জনকে আটক করা হয়। পরে ৩০ আগস্ট তাদের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক সামারি ট্রায়ালের মাধ্যমে ৩ জনকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড এবং বাকি ১২ জনকে ৩০ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন।
সাজাপ্রাপ্ত ১৫ জন হলেন—সজল, রিফাত, রবিন, মোঃ আবুল হোসেন, মোঃ রাজু, মোক্তার হোসেন, আক্তার হোসেন, মোঃ আজিজুল হক, মোঃ আলী আকবর, মোঃ কাওসার, আল আমিন, মোঃ বাছেদ, আবুল কালাম, তৌফিকুল ইসলাম শাওন ও মোঃ সোহাগ।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।



















