Monday , 31 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা ৩ লাখ টাকারও বেশি

প্রতিবেদক
AlorDhara24
August 31, 2026 6:14 am

সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে এক হাসপাতালের এক কর্মীকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর ও জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ফাইরুজ তাসনিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে নয়াপুর জেনারেল হাসপাতাল ও আল সিফা হসপিটালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযোগ রয়েছে, হাসপাতাল দুটিতে প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র না থাকা, সেবার মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা এবং নির্ধারিত রেটের চেয়ে বেশি মূল্য নেওয়ার মতো অনিয়ম করা হচ্ছিল। প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন ল্যাব টেকনিশিয়ান ছাড়াই নিয়মিত কর্মচারীদের দিয়ে প্যাথলজি পরীক্ষা পরিচালনার প্রমাণও পাওয়া যায়। এসব অনিয়মের কারণে আল সিফা হসপিটালকে ২ লাখ টাকা এবং নয়াপুর জেনারেল হাসপাতালকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া আল সিফা হসপিটালের এক কর্মী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও প্যাথলজি পরীক্ষা করায় তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, জনস্বাস্থ্য নিশ্চিত করতে সোনারগাঁয়ের অন্যান্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতালেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: চাঞ্চল্যকর মামলা, মাদক ও ছিনতাই দমনে কঠোর নির্দেশ

বুড়িমারী ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

অবিলম্বে অধ্যক্ষ নূর আক্তারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা

মামলা, আসামি ৪৬ জন

নাগরিক সেবায় নতুন উদ্যোগ: এলজিডি ভবনের বিপরীতে লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড হবে

আড়াইহাজারে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরন করেন পারভীন আক্তার।

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৫৭৮৭২ টাকা

কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে নারায়ণগঞ্জে স্মরণসভা ও দোয়া

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি তোলারাম কলেজ

১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

error: Content is protected !!