সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি নুরুজ্জামানঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১০ মাদকসেবীকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ জানায়, ২৯ আগস্ট রাত ৮টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে সুমিলপাড়ার বিহারী ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন—ফয়সাল, হাবিবুর রহমান, ওয়াসীম, রাজ, সায়েম, সুলতান, রাসেল, আব্দুল হামিদ, মিলন ও সেন্টু মিয়া।
অভিযানে মাদক স্পট থেকে মোট ১০ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত সামারি ট্রায়ালের মাধ্যমে আটক ১০ জনকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।



















