Monday , 18 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জে ব্র্যাকের উদ্যোগে গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে প্রশিক্ষণ

প্রতিবেদক
AlorDhara24
May 18, 2026 11:13 am

স্টাফ রিপোর্টার: ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের আওতায় “শিখা” প্রকল্পের উদ্যোগে নারায়ণগঞ্জে গণপরিবহনে জেন্ডার-ভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে চালক, সুপারভাইজার ও সহকারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) সকালে নারায়ণগঞ্জ শহরের গ্রীন পলান্ন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম।

চারদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি ১৭ থেকে ২০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। প্রশিক্ষণে মোট ২০ জন চালক, সুপারভাইজার ও হেলপার অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল গণপরিবহনে জেন্ডার সংবেদনশীলতা বৃদ্ধি, সম্মানজনক আচরণ নিশ্চিত করা এবং যৌন হয়রানি প্রতিরোধে পরিবহন শ্রমিকদের সচেতন ও দায়িত্বশীল করে তোলা।

প্রশিক্ষণ পরিচালনা করেন ব্র্যাক ড্রাইভিং স্কুল, ঢাকার ট্রেইনার জেমস যোয়াব সরেন। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির ফিল্ড কমিউনিকেটর মো. নূর ইসলাম নূর এবং কমিউনিটি ভলান্টিয়ার টিম লিডার রাকিবুল ইসলাম ইফতি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সোনারগাঁয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি

ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র (NJU) উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

সোনারগাঁয়ে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্’র মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

ভোটারের তথ্য সংগ্রহ না করেই কার্যক্রম শেষ

কর্মীদের বিক্ষোভে অবরুদ্ধ মাদক অধিদপ্তরের ডিজি

সড়ক দুর্ঘটনায় আহত দৈনিক অগ্রবাণী সম্পাদক স্বপন চৌধুরী

উত্তরা ও তুরাগ নদী সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মেনে নিলো সরকার

নিহতের পরিবারকে ঈদ উপহার পাঠালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

error: Content is protected !!