ডেস্ক রিপোর্টঃ: নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্থানীয় সাংবাদিক মোঃ সাদ্দাম হোসেন মুন্না খান গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৭ দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান , শিমরাইল মোর থেকে কাঁচপুরের দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন স্থানীয় সাংবাদিক মো: সাদ্দাম হোসেন মুন্না খান। হঠাৎ একটি চলন্ত বাস থেকে একজন যাত্রী লাফ দেয় এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের উপর পড়েন। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়।
আহত মো: সাদ্দাম হোসেন মুন্না জানান, আমি মৌচাক স্ট্যান্ড থেকে চট্টগ্রাম রোড হয়ে কাঁচপুর যাচ্ছিলাম। ট্রাক টার্মিনালের সামনে একটি চলন্ত বাস থেকে যাত্রী লাফ দেয়। দুর্ঘটনায় দু’জনেই আহত হয়েছি। স্থানীয়রা আমাকে দ্রুত হাসপাতালে পাঠায়।”
মোঃ সাদ্দাম হোসেন মুন্না খান বর্তমানে মৌচাক কনক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আশপাশের জনসাধারণ ও সাংবাদিক সমাজসহ স্থানীয়রা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।



















