Tuesday , 20 January 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

দেওভোগ মাদ্রাসা মৃধা বাড়ির আঙ্গিনায় খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া

প্রতিবেদক
AlorDhara24
January 20, 2026 4:31 am

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন’ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে কাশীপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
‎শনিবার (১৭ জানুয়ারী) বাদ মাগরিব নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন দেওভোগ মাদ্রাসা এলাকায় মৃধা বাড়ির আঙ্গিনায় এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
‎কাশীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মাসুদ আহমেদ বাবুল’র সভাপতিত্বে ও-ই আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা যুব দলের সিনিয়র সহ-সভাপতি আরাফাত আলম জিতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাশীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন নিমাই।
‎বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় প্রার্থণা করা হয়। একই সাথে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া প্রার্থণা করা হয়।
‎২০০৮ এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহ আলম’র সার্বিক সহযোগিতায় ও-ই সময় আরও উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মীর মোহাম্মদ আলী, কাশীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুব দলের সাবেক সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সহ কাশীপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
‎দেওভোগ মাদ্রাসা জামিয়া দারুল উলুম জামে মসজিদের মোয়াজ্জেম মাওলানা মোহাম্মদ ইয়াছিন ও-ই মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন।  মিলাদ মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আধা ঘণ্টায় ডিএসইর লেনদেন ছাড়াল ৫০ কোটি টাকা

শীতলক্ষ্যা নদীর মাটি কেটে বিক্রি করার সময় জনতা কর্তৃক মাটি ভর্তি ট্রাক আটক

জিমখানা কলোনীতে মাদক-ছিনতাই ও জুয়ার বিস্তার, গডফাদারদের চিহ্নিতের দাবি

নারায়ণগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ

সুন্দর শৃঙ্খল সমাজ গঠনের অঙ্গীকার .. বীর মুক্তিযোদ্ধার সন্তান

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

সচিবালয় ঘেরাও করে জবি শিক্ষার্থীদের অবস্থান

বন্দরের শীর্ষ সন্ত্রাসী ‘ক্যাডার সোহেল’ র‍্যাবের হাতে গ্রেফতার !

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে লাখো মানুষের দোয়া

error: Content is protected !!