Thursday , 25 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট: অবন্তিকা দত্তকে ইউএনও’র অভিনন্দন

প্রতিবেদক
AlorDhara24
June 25, 2026 2:37 pm

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ কাব’ হওয়ার গৌরব অর্জন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাব স্কাউট অবন্তিকা দত্ত। তার এই কৃতিত্বে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়েছে।

অবন্তিকা দত্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত কাব স্কাউট। জাতীয় পর্যায়ে সেরা হওয়ার সংবাদ পাওয়ার পর উপজেলা প্রশাসন তাকে সংবর্ধনা জানান।

উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অবন্তিকা দত্তকে ফুলেল শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি এস এম ফয়েজ উদ্দিন। এ সময় তার হাতে উপজেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা শাখার কমিশনার মো. ফজলুল হক ভূঁইয়া মন্টু, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সহ-সভাপতি সাইফ উদ্দিন বিপ্লব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সহ-সভাপতি সুরাইয়া আশরাফীসহ উপজেলা স্কাউটসের নেতৃবৃন্দ।

শ্রেষ্ঠ কাব স্কাউট অবন্তিকা দত্তকে অভিনন্দন জানিয়ে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, অবন্তিকা শুধু নিজ বিদ্যালয় বা উপজেলার গর্ব নয়, পুরো নারায়ণগঞ্জ জেলার মুখ উজ্জ্বল করেছে। স্কাউটিংয়ের শপথ ও আদর্শ ধারণ করে সে যে সাফল্য দেখিয়েছে, তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা।

তিনি অবন্তিকার শিক্ষা জীবন ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। একইসঙ্গে বলেন, এবারের মতো প্রতি বছর যেন নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে জাতীয় পর্যায়ে কাব-স্কাউটরা সাফল্য বয়ে আনে, সেজন্য উপজেলা স্কাউট নেতৃবৃন্দকে আরও দায়িত্বশীল ও পরিকল্পিতভাবে কাজ করার নির্দেশনা দিচ্ছি।

অবন্তিকা দত্ত সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, স্কাউটিং আমাকে শিখিয়েছে সেবা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস। আমি আমার শিক্ষক, অভিভাবক ও স্কাউট নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে দেশের জন্য কাজ করতে চাই।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা: নিউইয়র্ক বইমেলায় রেহমান সোবহান

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা জরুরি: রূপগঞ্জে সেমিনার অনুষ্ঠিত

ভূমি অফিসের কর্তৃত্বের পর ভূমি দখলের নেপথ্যে বিতর্কিত হাতেম

সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজ সজিব ভূঁইয়া গ্রেপ্তার

দাম্পত্য কলহে ভেঙে পড়লেন পুলিশ সদস্য, মর্মান্তিক পরিণতি

আড়াইহাজারে কোর্টের আদেশ অমান্য করে দোকান ভাঙচুর ও লুটতরাজ

লিফটে না তোলায় পুলিশের ওপর ক্ষোভ ঝারলেন কামরুল

ভাসানচরকে হাতিয়া থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদ

আইপি টিভি ও অনলাইন পোর্টাল নীতিমালার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী

মার্চ ফর গাজা কর্মসূচিতে আগতদের সহায়তায় কয়েক’শ স্বেচ্ছাসেবী

error: Content is protected !!