Sunday , 24 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ-ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
AlorDhara24
May 24, 2026 3:28 pm

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৩ মে) মধ্য রাতে উপজেলার তারাবো পৌরসভার তেতলাবো এলাকায় রূপগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, তারাবো পৌরসভার তেতলাবো এলাকার মোস্তফার ছেলে সুলতান, গোলজারের ছেলে নয়ন এবং সাইদুল ইসলামের ছেলে রাজ রায়হান রাব্বি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, তারাবো পৌরসভার তেতলাব এলাকায় মাদক কারবারি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধ মাদক কেনাবেচা ও সরবরাহ করে আসছিল। শনিবার রাতে সেখানে মাদকের একটি বড় চালান হাতবদল হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়। পরে মাদক চক্রের মূল আস্তানা ঘেরাও করে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান,তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকার মাদক নির্মূলে পুলিশের এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ রবিবার (২৪ মে) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

জানুয়ারিতে মরা ব্যাংক সতেজ করার ফর্মুলা দেবে টাস্কফোর্স

এপ্রিলে অপরিবর্তিত থাকছে এলপিজির দাম

দক্ষিণ ডিঙ্গা ভাঙ্গা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত!

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মাদারীপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায় : ডিসি

ঢাকা -১৮ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধেয় বড় ভাই এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের সাথে শুভেচ্ছা বিনিময়।

রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া

হাদি হত্যা: প্রধান সন্দেহভাজন ফয়সলসহ দুইজন ভারতে আটক

error: Content is protected !!