Saturday , 6 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নজরুল জয়ন্তী উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর আলোচনা সভা

প্রতিবেদক
AlorDhara24
June 6, 2026 9:27 am

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরী শাখা। ৫ জুন শুক্রবার সন্ধ্যায় শহরের আন-নূর মিলনায়তনে সংগঠনটির উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরীর অন্যতম উপদেষ্টা এম আব্দুল কাইয়ুম।

​দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরী ইউনিটের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সালামের পরিচালনায় এবং মহানগর সাহিত্য সাংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর উপদেষ্টা এইচ এম নাসির উদ্দিন।

​প্রধান অতিথির বক্তব্যে এম আব্দুল কাইয়ুম বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও দ্রোহের কবি। তাঁর কবিতা ও গান আমাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। তরুণ প্রজন্মের মাঝে নজরুলের অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গড়ার চেতনা ছড়িয়ে দিতে হবে।”

​অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্য-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্য এ্যাডভোকেট তমিজউদ্দিন। তিনি জাতীয় কবির সাহিত্যকর্ম ও জীবনের নানা দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।

​এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন  (বিশিষ্ট নাট্য ও ক্রীড়া ব্যক্তিত্ব) জাহাঙ্গীর কবির পোকন, ​শিল্পী মনিরুল আলম,​আনিসুজ্জামান, ​আবুল হোসেন সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

​বক্তারা বলেন, বর্তমান অবক্ষয়মুখী সমাজে নৈতিকতা ও দেশপ্রেম জাগ্রত করতে নজরুল চর্চার কোনো বিকল্প নেই। আলোচনা সভা শেষে কবির জনপ্রিয় কবিতা ও গান পরিবেশনের মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করেন স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

হাফিজুর রহমান শফিকের গ্রেফতারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি এনজেইউ নেতৃবৃন্দের

নারী গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যু, স্বামী পরিচয়দানকারী ব্যক্তি ও শিশুকন্যা নিখোঁজ

আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা: নিউইয়র্ক বইমেলায় রেহমান সোবহান

যা আছে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে জেলা পুলিশের ২১৯৬ জন নিয়োজিত থাকবে- পুলিশ সুপার।

মিশরে পর্যটক সাবমেরিন ডুবে ৬ জনের মৃত্যু

নির্যাতিতদের পরিবার-স্বজনদের কাছে ক্ষমা চাইলেন র‍্যাব ডিজি

ব্রাহ্মণবাড়িয়ায় লরিচাপায় দুজন নিহত

ফতুল্লায় রূপায়ণ টাউনে সন্ত্রাসী হামলায় মসজিদ খতিবসহ আহত ৩

রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

error: Content is protected !!