Friday , 21 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

ফতুল্লায় রূপায়ণ টাউনে সন্ত্রাসী হামলায় মসজিদ খতিবসহ আহত ৩

প্রতিবেদক
AlorDhara24
March 21, 2025 3:08 pm

ফতুল্লার রূপায়ন টাউনে আধিপত্য বিস্তার করে জোর পূর্বক রুপায়ন টাউন জামে মসজিদের খতিব সায়েখ জামাল উদ্দিন (৫০) কে অব্যাহতি ও লাহ্নিত করাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় খতিবসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- খতিব সায়েখ জামাল উদ্দিন (৫০), এম এ হোসাইন রাজ (৩৬) ও আঃ হান্নান (৪০)।

এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮ জনকে অভিযুক্ত করে শুক্রবার সকালে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেন হামলায় আহত এম এ হোসাইন রাজ। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে রূপায়ন টাউনে এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা এ এসময় গুরুতর আহত এম এ হোসাইন রাজের সাথে থাকা পয়ত্রিশ হাজার পাঁচশত টাকা ছিনিয়ে নিয়ে যায়।
অভিযোগে উল্লেখিত অভিযুক্তরা হলেন- জহিরুল ইসলাম (৫৫), আবু সাইদ পাটোয়ারী রাসেল (৪৩), বাবু (৩৭), মোঃ আঃ মুবিন (৫৫), মোঃ বাহাউদ্দিন (৫০) ও মো. মিজানুর রহমান (৪৭)।
অভিযোগ সূত্রে জানাগেছে, অভিযুক্তরা বহিরাগত হয়েও আধিপত্য বিস্তারের জন্য রুপায়ন টাউন সোসাইটিতে সন্ত্রাসী কার্যক্রম করিয়া আসছে। সম্প্রতি জোরপূর্বক তারা রুপায়ন টাউন সোসাইটির লোকজন বা মুসল্লিদের মতামত ব্যতিত ঐচ্ছিক মসজিদ কমিটি গঠন করে যাহা উক্ত টাউনে বসবাসকৃত মুসল্লিগণ কেউই স্বীকৃত দেয়নি। রুপায়ন টাউন জামে মসজিদে সায়েখ জামাল উদ্দিন (৫০) সাহেব দীর্ঘ ১৩ বছর যাবৎ সুনামের সহিত খতিব হিসাবে দায়িত্ব পালন করিয়া আসিতেছে এবং আমরা রুপায়ন টাউনসী তাহার উপর সর্বোচ্চ সন্তুষ্ট। কিন্তু উক্ত অভিযুক্তরা তাদের সন্ত্রাসী কার্যক্রম বিস্তারের স্বার্থে আমাদের খতিবকে বিতাড়িত করার জন্য অপচেষ্টা ও পায়তারা করে আসছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে তারাবী নামায শেষে রুপায়ন টাউনবাসীকে ধর্মীয় বয়ান দেয়ার সময় অভিযুক্তরা রুপায়ন টাউনবাসীর মতামত ছাড়া খতিব সাহেবকে তাহার দায়িত্ব হইতে অব্যাহতি পত্র প্রদান করে এবং তাকে লাঞ্চিত করতে থাকে। এতে কিছু মুসল্লি প্রতিবাদ জানাইলে সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হইয়া দেশীয় অস্ত্র নিয়ে খতিব সাহেবসহ মুসল্লিদের উপর হামলা চালায়। হামলায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এম এ হোসাইন রাজ। এছাড়াও খতিব সায়েখ জামাল উদ্দিন ও আঃ হান্নান আহত হয়েছেন।
এ সময় তাদের ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে এ ঘটনায় থানা পুলিশে অভিযোগ দিলে প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করে চলে যায়।
এবিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহিন বলেন, অভিযোগের তদন্ত করে এর সত্যতা পাওয়া গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ইটের দেওয়াল ভেঙে জায়গা দখলের অভিযোগ শুকুর আলী গংদের বিরুদ্ধে

পিকনিক ট্রলারে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডঃ ইউপি সদস্যসহ ২০ জন গ্রেফতার

রাজশাহীতে সার্বিক নিরাপত্তায় র‍্যাব, ঈদগাহে ডগ স্কোয়াডের তল্লাশি

রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

ড্রোনে হবে ডিজিটাল জমি জরিপ: ডিসি রায়হান কবির

বিভিন্ন অপরাধে ২৩ জন গ্রেপ্তার গাঁজা- ইয়াবা উদ্ধার

র‍্যাব-১১’র অভিযানে বিদেশি পিস্তল হেরোইনসহ গ্রেপ্তার ১ জন

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি

সাইলোতে ভাড়া নিয়ে বিরোধ, বন্ধ খাদ্যশস্য সরবরাহ

error: Content is protected !!