Tuesday , 10 February 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে জেলা পুলিশের ২১৯৬ জন নিয়োজিত থাকবে- পুলিশ সুপার।

প্রতিবেদক
AlorDhara24
February 10, 2026 11:03 am

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার ০৭ টি থানা এলাকায় ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ লাইন্স মাঠে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিং প্যারেডের সভাপতিত্ব করেন সুযোগ্য পুলিশ সুপার জনাব
মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী
মহোদয়। পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, “সকল আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নারায়ণগঞ্জ জেলায় অদ্যাবধি কোন সহিংসতা ঘটেনি। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে এবং ভোটের দিন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে আরও তৎপর থাকতে হবে।” তিনি বলেন, এবারের নির্বাচনে জেলা পুলিশের ২১৯৬ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। নারায়ণগঞ্জ জেলার ৫ টি নির্বাচনী আসনের ৭৯৭ টি ভোটকেন্দ্রে পুলিশের উপস্থিতির পাশাপাশি ৮১ টি মোবাইল পার্টি, ১৪ টি স্ট্রাইকিং পার্টি, ১১ টি স্ট্যান্ডবাই পার্টি থাকবে। ০৭ টি থানা এলাকায় ০৬ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১ জন সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে ৭ টি থানার অফিসার ইনচার্জগণ তদারকিতে থাকবেন। তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং গুরুত্বপূর্ণ ৪৫১ টি কেন্দ্রের পুলিশ সদস্যদের কাছে বডি অন ক্যামেরা থাকবে। পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় সকল পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ডিএমপি ও এপিবিএন থেকে আগত পুলিশ সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

জামায়াতের নিবন্ধন প্রশ্নে ফের আপিল শুনানি ২১ জানুয়ারি

স্বৈরশাসক ও ফ্যাসিবাদের দোসর অস্ত্র ব্যবসায়ী দেলুকে গ্রেপ্তার করে র‌্যাব ১১

বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?

সোনারগাঁয়ে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্’র মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ কারা প্রার্থী হতে বা ভোট দিতে পারবেন না

হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪–এর শহীদদের গেজেট প্রকাশ

চাষাড়া থেকে ঢাকা যাত্রাপথে মাদক ব্যবসায়ীদের কারণে যাত্রী ও এলাকাবাসীর ভোগান্তি

প্রশিক্ষিত যুবদের ভাতা বিতরণে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, সহায়তায় বিকাশ ও রকেট

নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান

error: Content is protected !!