Saturday , 26 April 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

শান্তি আমাদের অগ্রাধিকার, দুর্বলতা নয়: শাহবাজ শরিফ

প্রতিবেদক
AlorDhara24
April 26, 2025 10:46 am

কাশ্মীরে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে দেশ দুইটি একে অপরের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। থেমে নেই কথার লড়াইও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার এসব বিষয়ে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও।

শনিবার (২৬ এপ্রিল) শাহবাজ বলেন, পাকিস্তান শান্তির পক্ষে, কিন্তু এমন ইচ্ছাকে দুর্বলতা মনে করে ভুল করা উচিত নয়।

তিনি অঙ্গীকার করে বলেন, আত্মমর্যাদা ও নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। তাতে পরিস্থিতি যে রকমই হোক না কেন।

সিন্ধু পানি চুক্তির অধীনে পাকিস্তানের পানির ভাগ বন্ধ বা ভিন্ন দিকে সরানোর যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে শাহবাজ শরিফ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। পানিকে অত্যাবশ্যক জাতীয় স্বার্থ বলেও অভিহিত করেন তিনি।

তিনি স্পষ্ট করে বলেন, যে কোনো হস্তক্ষেপ পূর্ণ শক্তির সঙ্গে মোকাবিলা করা হবে। এক্ষেত্রে পাকিস্তানের দৃঢ় সংকল্প সম্পর্কে কারও কোনো ভ্রান্ত ধারণা পোষণ করা উচিত নয়।

এর আগে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো-জারদারি বলেন, পিপিপি যেমন ঐকমত্য ছাড়া বিতর্কিত খাল প্রকল্পের অনুমতি দেয়নি, তেমনি পাকিস্তানিরা ঐক্যবদ্ধ থাকবে এবং সিন্ধু নদীতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রাসনের তীব্র জবাব দেবে।

সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) স্থগিত করার বিষয়ে ভারতের একতরফা সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তিনি নয়াদিল্লিকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে। সিন্দুতে হয় আমাদের পানি প্রবাহিত হবে, নয়তো তাদের (ভারত) রক্ত।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা: শোকস্তব্ধ পরিবার, তদন্তে পুলিশ

ফতুল্লায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

যা আছে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামায়

শ্যামলীতে ৪৭ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্ধ

নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন মনির হোসেন কাসেমী

রূপগঞ্জের বাঘবের আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষাসফর অনুষ্ঠিত

নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীত পরিবেশন

ট্র্যাব এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা !

error: Content is protected !!