Thursday , 27 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

জলবায়ু সংকট মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি: ড. ইউনূস

প্রতিবেদক
AlorDhara24
March 27, 2025 6:22 am

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জলবায়ু সংকট মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি। জলবায়ু দুর্যোগজনিত আর্থিক ক্ষতির পরিমাণ এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ৬৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।

আজ (বৃহস্পতিবার) চীনের বোআও ফোরাম বার্ষিক সম্মেলন ২০২৫-এ বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেছেন, বৈশ্বিক শাসনব্যবস্থা এবং বহুপাক্ষিক সহযোগিতার ধারণা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে। জলবায়ু পরিবর্তন তীব্রতর হচ্ছে। ঋণের বোঝা অসহনীয় হয়ে উঠছে এবং মানবিক সংকট ক্রমশ জটিল হচ্ছে। উন্নয়ন সহযোগিতার জন্য রাজনৈতিক সদিচ্ছা দুর্বল হচ্ছে, যা বৈশ্বিক কর্মকাণ্ডে গুরুতর ঘাটতির সৃষ্টি করছে।

প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের ৬০ শতাংশ জনগণ এবং বৈশ্বিক জিডিপির ৫৫ শতাংশ ধারণকারী এশিয়া এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে। নতুন নতুন নীতি, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং প্রযুক্তি শাসন ব্যবস্থা ও অর্থনীতিকে পুনর্গঠিত করছে। দশ বছর আগে নীতিনির্ধারণের জন্য যেসব অনুমান কার্যকর ছিল, তা এখন আর প্রাসঙ্গিক নয়। আঞ্চলিক এবং বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তা আজ আরও তীব্র হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, ক্ষুদ্রঋণের উপর অভিজ্ঞতা বিনিময়ের জন্য ২০০৭ সালে বোয়াও ফোরামে যোগ দিয়েছিলাম। আজ একটি ভিন্ন ভূমিকায় এমন এক বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি যা গত বছর জুলাই-আগস্টে এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে গেছে। বিশ্ব দেখেছে কীভাবে আমাদের জনগণ নিপীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের যুবসমাজ এবং সাধারণ জনগণ ভবিষ্যৎ পুনর্গঠনের জন্য অসাধারণ সংকল্প ও দৃঢ়তা প্রদর্শন করেছে। জনগণের আস্থা পুনরুদ্ধারের জন্য আমরা গুরুত্বপূর্ণ সংস্কার প্রক্রিয়া শুরু করেছি। নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীতে স্বাধীন কমিশন গঠন করা হয়েছে। এসব সংস্কার বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে যাবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

নাঃগঞ্জ জেলা প্রশাসক এর সাথে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ কমিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সাউথইস্ট ব্যাংকের জালিয়াতি, খেলাপি হয়েও এমপি হন তারা

নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১১

মিয়ানমার সীমান্তে চলছে কঠোর নজরদারি

অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ রূপগঞ্জে বাণিজ্য মেলায় পলিথিন-প্লাস্টিক সম্পূর্ন নিষিদ্ধ – বাণিজ্য উপদেষ্টা

সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁবাসীর ইজ্জত রক্ষার্থে নির্বাচনে অংশগ্রহন করছি : গিয়াসউদ্দিন

রাজধানীতে পথশিশুদের নতুন পোশাক ও খাবার বিতরণ

নারায়ণগঞ্জে কাঁচপুর সেতুতে ট্রাকে আগুন

error: Content is protected !!