Friday , 14 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

৭ বছরের শিশুকে ধর্ষণ, পাঁচ হাজার টাকায় মীমাংসার চেষ্টা

প্রতিবেদক
AlorDhara24
March 14, 2025 6:50 am

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার কথা বলে ইব্রাহিম (পাঁচপাঁচ) নামে এক কাঁচামাল ব্যবসায়ী ৭ বছরের শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার তারাব পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পরে রাতে ধর্ষিত শিশুর বাবা মাকে হুমকি ধামকি দিয়ে পাঁচ হাজার টাকায় বিষয়টি রফাদফা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয়। রাত ১১ টার দিকে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে ধর্ষক ইব্রাহিমের বাড়ির সামনে বিক্ষোভ করতে থাকে।

ইব্রাহিম সুনামগঞ্জ জেলার বিঞ্চামপুর এলাকার আব্দুল মিয়ার ছেলে। বর্তমানে তারাব পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেলের বড় ভাই রুবেলের বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, শিশুটির পরিবার রূপসী বাঘবাড়ি এলাকায় তানসেন নামে একজনের বাড়িতে ভাড়া থাকেন। ইব্রাহিম রূপসী বাঘবাড়ি ব্রিজ এলাকায় কাঁচামালের ব্যবসা করেন।

ইব্রাহিম শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে তার দোকানের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এসময় স্থানীয় জালালের স্ত্রী ইব্রাহিমের দোকানে শুটকি কিনতে গিয়ে ধর্ষণের বিষয়টি দেখে ফেলে স্থানীয়দের খবর দেন। পরে বিকেলে শিশুটি তার বাবা মাকে বিষয়টি জানায়। শিশুদের বাড়িওয়ালা তানসেন ও তারাব পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেলের বড় ভাই রুবেল ও স্থানীয় প্রভাবশালী পলিনসহ কয়েকজন মিলে ধর্ষণের বিষয়টি ক্ষতিপূরণ বাবদ পাঁচ হাজার টাকা শিশুর পরিবারকে দেবেন বলে আশ্বাস দেন। রাত ৯ টার দিকে এলাকাবাসী ধর্ষণের বিষয়টি জানতে পেরে রুবেলের বাড়ির সামনে বিক্ষোভ করে বাড়িটি ঘিরে রাখেন। এসময় উত্তেজনা বাড়তে দেখে রুবেল ও তানসেন মিলে ইব্রাহিমকে বাড়ি থেকে বের হয়ে পালাতে সহযোগিতা করেন।

 

রাত ১১ টার দিকে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীসহ পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছান।

শিশুটির বাবা বলেন, আমার মেয়ের ৭ বছর। আমি দিন মজুরের কাজ করি। বৃহস্পতিবার বিকেল পাঁচ টার দিকে আমি কাজ থেকে এসে শুনতে পারি আমার ৭ বছরের মেয়েকে ইব্রাহিম ধর্ষণ করেছে। আমি এখানে ভাড়া থাকি। বাড়িওয়ালা তানসেন ও রুবেলসহ কয়েকজন মিলে আমাকে চাপ দিয়ে পাঁচ হাজার টাকা দেবেন বলে বিষয়টি ধামাচাপা দিতে বলেন। আমি মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চাই। ইব্রাহিম আমার মেয়েকে এর আগেও বেশ কয়েকবার ধর্ষণ করেছে। বলেছে যদি কাউকে এ কথা বলা হয় তাহলে তাকে হত্যা করবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, আমিসহ পুলিশ ঘটনাস্থলে রয়েছি। ভিকটিমের পরিবারের কথা বলা হচ্ছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কর্মীদের বিক্ষোভে অবরুদ্ধ মাদক অধিদপ্তরের ডিজি

নোয়াখালীতে ধর্ষণে ব্যর্থ হয়ে মাকে হত্যা

ধর্ষকের বিচার ৯০ দিনে নয়, সাত দিনে দেখতে চাই: জামায়াত আমির

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র মাসিক সভা অনুষ্ঠিত

ট্রাম্পের গাজা প্ল্যানের বিপক্ষে নিউ ইয়র্ক টাইমসে ৩৫০ ইহুদির বিজ্ঞাপন

মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত জরুরি: ডিসি রায়হান কবির

অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে সদর উপজেলা প্রশাসন

নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগরের শুভেচ্ছা

error: Content is protected !!