Saturday , 9 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে নারায়ণগঞ্জে তরুণদের অবস্থান কর্মসূচি

প্রতিবেদক
AlorDhara24
May 9, 2026 2:01 pm

আজ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মুক্ততরী, ActionAid এবং Climate Frontier যৌথভাবে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের আয়োজন করে। জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সচেতনতা তৈরির লক্ষ্যে এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও তরুণরা অংশগ্রহণ করেন।
এই আয়োজনে Sustainers Nest, সরকারি মহিলা কলেজ রেড ক্রিসেন্ট দলসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা সম্পৃক্ত হন। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশ নিয়ে জলবায়ু সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ কণ্ঠ তুলে ধরেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। অতিরিক্ত তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত, নদীভাঙন, ঘূর্ণিঝড় এবং জ্বালানি সংকট মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলছে। বক্তারা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে সৌর ও বায়ু শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তরুণরা এসময় “There is No Planet B”, “System Change, Not Climate Change” এবং “Act Now for Climate Justice” স্লোগানের মাধ্যমে জলবায়ু ন্যায়বিচারের দাবি তুলে ধরেন। তারা বলেন, জলবায়ু সংকট শুধুমাত্র পরিবেশের সমস্যা নয়; এটি খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের সাথেও জড়িত।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং টেকসই ভবিষ্যৎ গড়তে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম এবং জনসম্পৃক্ত উদ্যোগ অব্যাহত থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নোমানের ধ্যান-জ্ঞান ছিল চট্টগ্রামের উন্নয়ন

ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপন আদায় সিদ্ধিরগঞ্জে ৩ অপহরণকারী গ্রেফতার হলেও বাকিরা অধরা!

র‍্যাব-১১ এর পৃথক অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৬৭৮ গ্রাম অবৈধ মাদকদ্রব্য আফিম উদ্ধার করা হয়েছে।

মামলা, আসামি ৪৬ জন

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৫৩৯০ মামলা

কর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিলেন জামায়াত নেতা মাওলানা মইনুউদ্দিন আহমাদ

নাসিক ৮ নং ওয়ার্ড আইলপাড়া মোক্তার হোসেন ভূইয়ার মরহুম দাদাজান মৌলবী তালেব হোসেন ভূইয়া ( রহঃ ) ওফাদ দিবস

নিম্ন আদালতের বিচারকদের মতামত চেয়েছে সংস্কার কমিশন

সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে ফুটপাত দোকানে হামলা/ভাঙচুরের অভিযোগ

শুভ চন্দ্র দাস হত্যা মামলায় তদন্তে অগ্রগতি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

error: Content is protected !!