Sunday , 2 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

অসহায় থেকে স্বাবলম্বিতার পথে: স্বপ্না বেগমকে সহায়তা সদর উপজেলা প্রশাসনের

প্রতিবেদক
AlorDhara24
August 2, 2026 3:16 pm

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎঃ দীর্ঘদিনের অভাব-অনটনের সঙ্গে লড়াই করা অসহায় স্বপ্না বেগমের পাশে দাঁড়াল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। স্বাবলম্বী করার লক্ষ্যে তার হাতে একটি সেলাই মেশিন তুলে দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

রবিবার ২-৮-২৬ ইং সদর উপজেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন স্বপ্না বেগমের হাতে এই সহায়তা তুলে দেন।

খোঁজ নিয়ে জানা যায়, সংসার চালাতে দীর্ঘদিন ধরে হিমশিম খাচ্ছিলেন স্বপ্না বেগম। অভাবের কারণে সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতেও সমস্যায় পড়েছিলেন তিনি। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়।

সহায়তা প্রদানের সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা চাই কেউ যেন অভাবের কারণে পিছিয়ে না পড়ে। স্বপ্না বেগমের মতো নারীরা নিজের পায়ে দাঁড়ালে একটি পরিবারই শুধু না, সমাজও উপকৃত হবে। এই সেলাই মেশিনের মাধ্যমে তিনি এখন নিজেই উপার্জন করে সন্তানের লেখাপড়ার খরচ চালাতে পারবেন। প্রশাসন সবসময় অসহায় মানুষের পাশে আছে।

সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত স্বপ্না বেগম বলেন, আমি অনেকদিন ধরে কষ্ট করছি। ছেলেমেয়েদের পড়ার খরচ দিতে পারছিলাম না। উপজেলা প্রশাসন আজ আমাকে যে সাহায্য করলো, এটা আমার জীবন বদলে দেবে। আমি এখন সেলাই করে সংসার চালাবো। স্যারের প্রতি আমি কৃতজ্ঞ।

স্থানীয়রাও প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, প্রশাসনের এমন মানবিক সহায়তা এলাকার অন্যান্য অসহায় পরিবারের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বুড়িমারী ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

রাস্তা ভুলে পিকআপভ্যান ফেলে পালালো চোরের দল

সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন ও বৃক্ষরোপণে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল

বসুন্ধরা সিটিতে প্রদর্শিত হলো চ্যাম্পিয়নস ট্রফি স্টাফ করেসপন্ডেন্ট

ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপন আদায় সিদ্ধিরগঞ্জে ৩ অপহরণকারী গ্রেফতার হলেও বাকিরা অধরা!

তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎ, গ্রেপ্তার ৫

রামগতিতে আগুনে পুড়লো ২০ দোকান

সাংবাদিকতায় কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

নাঃগঞ্জ ফতুল্লা’য়  ট্রাস্ট ওয়েলফেয়ারের উদ্যোগে ৩ শতাধিক শীতবস্ত্র বিতরণ

error: Content is protected !!