Wednesday , 17 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ডিসির সঙ্গে ল্যান্ড অ্যাকুইজিশন সিস্টেমে ডাটা এন্ট্রি বিষয়ক মতবিনিময়

প্রতিবেদক
AlorDhara24
June 17, 2026 6:17 am

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : ভূমি ব্যবস্থার অটোমেশন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি উদ্যোগ ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ দ্রুত ও নির্ভুল ডাটা এন্ট্রির ওপর জোর দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে বুধবার (১৭ জুন ২০২৬) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, , ম্যানুয়াল পদ্ধতির জটিলতা ও বিলম্ব কমিয়ে ভূমি অধিগ্রহণ ও রিকুইজিশন প্রক্রিয়াকে স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব করতে ‘Land Acquisition and Requisition Management System’ সফটওয়্যার চালু করা হয়েছে। এ প্ল্যাটফর্মে নোটিশ, প্রস্তাব, মূল্যায়ন, ক্ষতিপূরণ প্রদানসহ পুরো প্রক্রিয়ার ডাটা সংরক্ষণ করা হবে। ফলে সেবাগ্রহীতারা ঘরে বসেই আবেদনের অগ্রগতি জানতে পারবেন।

তিনি আরো বলেন, “সফটওয়্যারের সুফল পেতে হলে প্রাথমিক ডাটা এন্ট্রিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল বা অসম্পূর্ণ তথ্য পুরো ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে। তাই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নির্ভুল তথ্য আপলোড করতে হবে। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে ভূমি সেবাকে আমরা আরও সহজ করব।”
সফটওয়্যার ব্যবহারে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যেকোনো কারিগরি সমস্যায় দ্রুত সমাধানের জন্য ফোকাল পয়েন্ট নির্ধারণের নির্দেশও দেন তিনি।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া ডাটা এন্ট্রির অগ্রগতি পর্যালোচনা করেন এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।

সভায় জেলা প্রশাসনের রাজস্ব শাখার কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। তারা সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করেন এবং মাঠ পর্যায়ের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অনন্ত এ্যাপারেলসের ফ্যাব্রিক্স গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ফতুল্লায় থানা থেকে লুট হওয়া শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ আটক ১ জন

নারায়ণগঞ্জ শিল্পী মিডিয়ার উদ্দ্যেগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ

বন্দরে কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে আটকে টাকা-মোবাইলসহ স্বর্ণালঙ্কার লুট, শ্লীলতাহানি

রূপগঞ্জে শিক্ষিকার উপর হামলা ও শ্লীলতাহানীর ঘটনায় দুইজন গ্রেফতার

রোগীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ডা. আতিকুল বারীর বিরুদ্ধে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ কারা প্রার্থী হতে বা ভোট দিতে পারবেন না

রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

চোরাই তেলের মূহোতা কে এই নুর ইসলাম 

error: Content is protected !!