Thursday , 9 April 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
AlorDhara24
April 9, 2026 12:56 pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার সরকারি অনুমোদন ও বিএসটিআই লাইসেন্স অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার তারাব পৌরসভার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারজানুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়,তারাব বাজারের ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম ও রূপসী সুইসগেট এলাকার ব্যবসায়ী আব্দুল বাতেন দেওয়ানসহ দুটি ব্যক্তি প্রতিষ্ঠান কোনো প্রকার বৈধ অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং করে বাজারজাত করে আসছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে জহিরুল ইসলাম ও বাতেন দেওয়ানসহ সংশ্লিষ্ট মালিকপক্ষকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা এবং অপরটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রাব ১১ সিনিয়র সহকারী পরিচালক শামসুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরে সহকারী পরিচালক হৃদয় রঞ্জন মল্লিকসহ অন্যান্য কর্মকর্তারা।

রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারজানুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিতে এবং খাদ্যে ভেজাল রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অনুমোদনহীনভাবে যারা ভোজ্যতেল উৎপাদন ও বিপণন করবে, তাদের বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা নেওয়া হয়েছে।

তারিখঃ-০৯.০৪.২০২৬ইং
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
মোঃ আবু কাওছার মিঠু

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের বৈদেশিক সাহায্য বাতিলের নির্বাহী আদেশ স্থগিত

জুলাই সনদ’ নিয়ে কোনো আপস করা হবে না — মাওলানা আবদুল জব্বার

নজরুল জয়ন্তী উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর আলোচনা সভা

রূপগঞ্জের সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

বোমা হামলার হুমকি পাওয়া সেই বিমানে তল্লাশি চলছে

এবার পুতিন কল করলেন ট্রাম্পকে

নারায়ণগঞ্জে ৯ম জেলা স্কাউট সমাবেশ উদ্বোধন, তরুণদের নেতৃত্ব বিকাশে গুরুত্ব

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৭৫ মামলা

সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রিকি’ গ্রেফতার

হাসিনা-জয়ের ৩০ কোটি ডলার পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু

error: Content is protected !!