Tuesday , 7 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে ফুটপাত দোকানে হামলা/ভাঙচুরের অভিযোগ

প্রতিবেদক
AlorDhara24
July 7, 2026 11:00 am

সিদ্ধিরগঞ্জ  প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড ডিএনডি খালপাড়ে সরকারি জায়াগায় বসা ফুটপাত দোকানে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপি থেকে বহিস্কৃত সাবেক এমপি গিয়াস উদ্দিনের লোকজনের বিরুদ্ধে।  সোমবার (৬ জুলাই) বিকেলে হীরাঝিল এলাকায় সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকার করায় প্রকৌশলী আলাউদ্দিন ইকবার নেতৃত্বে শাহআলী, বাবু, রাশেদ, বুলবুলসহ ১০ থেকে ১২ জনের একটি গ্রুপ গত ৪ জুলাই শনিবার দুপুরে কাস্সাফ মার্কেটের পিছনে ডিএনডি খালপাড়ে গড়ে উঠা ফুটপাত দোকানে হামলা করে। এসময় তারা কয়েকটি দোকান ভাঙচুর ও কয়েকজন ব্যবসায়ীকে মারধর করে। চাঁদা না দিয়ে এখানে ব্যবসা করতে পারবে না বলে হুমকি দেয় হামলাকারীরা।

ব্যবসায়ী কামাল হোসেন বলেন, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কাস্সাফ মার্কেটের পিছনের ফুটপাত দোকান থেকে চাঁদা নিতেন সাবেক এমপি গিয়াস উদ্দিনের ছেলে সানবির। প্রতি দোকান থেকে মাসে সাড়ে ৪ হাজার  টাকা করে চাঁদা নিতেন গিয়াসপুত্র। গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে চাঁদা বন্ধ ছিল।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা। আমরা কিছু গরীব মানুষ এখানে দোকানদারী করে সংসার চালাই। গত জুন মাসের মাঝা মাঝি থেকে গিয়াস উদ্দিনের ছেলে সানবির লোকজন পাঠাচ্ছে আগের নিয়মে চাঁদা দেওয়ার  জন্য। আামরা ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানাই। তাই আমাদের উপর হামলা করা হয়েছে। আমরা এসব চাঁদাবাজদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানাই।

এসময় উপস্থিত ছিলেন, ফল দোকানদার মোক্তার হোসেন, ইস্রাফিল, হোসেন, খোরশেদ, কাপড়ের দোকানদার সুমন, বাবার, আল হেলাল, রাকিব, ইলেকট্রিক দোকানদার শরীফ, মশলার দোকানদার বিল্লাল, কাঁমাল ব্যবসায়ী নজরুল, ডিম দোকানদার আলম, নিরঞ্জন, খেলনার দোকানদার দুলাল, গোশতের দোকানদার জাহাঙ্গীর, কসমেটি´ দোকানদার উৎসব, চা দোকানদার মামুন ও মুরগির দোকানদার জাহাঙ্গীর ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিল প্রশাসন

মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ আটক এক যুবককে ১৫ দিনের

কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো

এসএসসি পরীক্ষায় নকল ঠেকাতে জিরো টলারেন্স: ডিসি রায়হান কবির

শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা

রূপগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

লোকসানের বোঝা নিয়েই জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ১০

ছুটির দিনেও অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

error: Content is protected !!