Friday , 9 January 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বেপারীপাড়া এলাকাবাসীর উদ্যোগে দোয়া

প্রতিবেদক
AlorDhara24
January 9, 2026 3:23 pm

বিএনপির প্রয়াত চেয়ারপারর্সন  তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত কামনায় বন্দরে ২০নং ওয়ার্ড বেপারীপাড়া বিএনপির উদ্যাগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারী) বাদ জুম্মা বেপারীপারা এলাকায় এ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় দোয়া মাহফিলে অংশ নেন মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন,বন্দর ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ,২০নং য়র্ড বিএনপি নেতা মেজবাহ উদ্দিন ম্বপন,বিএনপি নেতা জব্বর পাঠান, ইয়া হান্নান,এখলাছ মিয়া,মতিউর রহমান বাবু,শাহীন মিয়া,বেপারীপাড়া বিএনপি নেতা হাজী আব্দুল কাউয়ুম বেপারী,মো: সেলিম মিয়া,নজরুল ইসলাম,আরিঅ হোসেন,মনির হোসেন,জুলাই যোদ্ধা হাসান মাসুম,আরিফ,আবু তাহের,মিঠু,মাসুদ,শাহিন আলম,আশ্রাফসহ সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।

দোয়া মাহফিল পরিচালনা করেন বেপারীপাড়া জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব মুফতী কাজিম উদ্দিন। দোয়া শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।

দোয়া পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া আজীবন দল ও দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। আপনারা সবাই আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যেন পরপারে তিনি জান্নাতবাসী হন। সামনে জাতীয় নির্বাচন। আমরা অনেকদিন যাবৎ বন্দরের এমপি থেকে বঞ্চিত। আগামী নির্বাচনে আমাদের বন্দরে ক্লিন ইমেজের এমপি প্রার্থী এ্যাডভোকেট আবুল কালাম ভাইকে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে নির্বাচিত করবেন। বন্দরে এমপি হলে বন্দরের মানুষের দু:খ দূর্দশা ঘুচবে। ব্যাপক উন্নয়ণ হবে। দূর্নীতিবাজ,চাদাবাজরা লেজ গুটিয়ে পালাবে। সুন্দর শান্তিময় বন্দর গড়তে এমপি আবুল কালামেন বিকল্প নাই।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন

মাদককে না বলুন স্লোগানে” মুসলিম নগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে সাত ভেন্যুসহ সব প্রস্তুতি সম্পন্ন: ডিসি জাহিদ

দক্ষিণ ডিঙ্গা ভাঙ্গা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত বাড়ির পানির ট্যাংকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

জাকির খানের উদ্যোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন

বন্দরে সেফটি ট্যাংকি বিস্ফোরণ

নারায়ণগঞ্জে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় আইনশৃঙ্খলা রক্ষায় সিসিটিভি ক্যামেরা স্থাপন

বন্দর থানা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ মিয়া

রুপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্ব স্বাক্ষরের অভিযোগ

error: Content is protected !!