Thursday , 19 February 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় শিল্পকারখানায় হামলা, আহত ২

প্রতিবেদক
AlorDhara24
February 19, 2026 9:17 am

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি কারখানায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় কারখানার ম্যানেজার ও ফোরম্যান গুরুতর আহত হয়েছেন। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, সন্ত্রাসীরা নগদ টাকাসহ প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

বুধবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নোয়াগাঁও এলাকায় অবস্থিত “বি.এল.ও ওয়্যার অ্যান্ড নেইল ইন্ডাস্ট্রিজে এই ঘটনা ঘটে।

অভিযোগকারী দাবি হামলাকারীদের নেতৃত্বে ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির মূল দলের সভাপতি এডভোকেট হুমায়ন । তার নির্দেশে তার আপন ছোট ভাই কাজল ও তার ভাতিজা নিশাত এই চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় তারা ১৫ – ২০ জন সন্ত্রাসী নিয়ে কারখানার মেইন গেট ও বাউন্ডারি প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে, ম্যানেজার অলিউল্লাহ (২৪) কে শ্বাসরোধ করে হত্যার চেষ্টায় লোহার রড দিয়ে আঘাত করে, এবং ফোরম্যান জুলহাস (৫০)কেও মারাত্মকভাবে পিটিয়ে আহত করে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এজাহারে বলা হয়, হামলাকারীরা কারখানার সিসি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং মূল্যবান যন্ত্রপাতি লুট করে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা রুজ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
​এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিল্প প্রতিষ্ঠানে এমন দুর্ধর্ষ ডাকাতি ও হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ জন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে নারায়ণগঞ্জের ফুটবলারদের জার্সি বিতরণ

ফতুল্লায় নীলা আক্তারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেইঃ আবদুল জব্বার

যুবদলের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ

দেওভোগ মাদ্রাসা মৃধা বাড়ির আঙ্গিনায় খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

হাসপাতালে যাওয়ার পথে বাসচাপায় মা-ছেলের মৃত্যু

রূপগঞ্জ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম

রমজানে সয়াবিন তেলের ঘাটতি থাকবে না: ধর্ম উপদেষ্টা

error: Content is protected !!