Thursday , 20 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

প্রতিবেদক
AlorDhara24
March 20, 2025 12:07 pm

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ মার্চ) পুঁজিবাজারে সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে ৫ হাজার ২০১ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৫৮ ও ১৮৮৭ পয়েন্টে অবস্থান করছে।

 

এদিন ডিএসইতে ৪৯৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে চেয়ে প্রায় ১৬ কোটি টাকা বেশি।

আগের দিন ডিএসইতে ৪৮১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

 

বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।

এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৮টি কোম্পানির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

 

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- শাইনপুকুর সিরামিক, একমি লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো, আলিফ ইন্ডাস্ট্রি, স্কয়ার ফার্মা, এস আলম স্টিল, ফুওয়াং ফুড ও গোল্ডেন হারভেস্ট।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই বৃহস্পতিবার ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৫৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮০টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর।

বৃহস্পতিবার সিএসইতে ৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার ॥

ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি নাগরিক কোয়ালিশনের

সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে কাউন্সিল ইকবালের নজর কাড়া শোডাউন

অর্থনীতি ধ্বংসে শুরু হয়েছে দেশি-বিদেশি ষড়যন্ত্র

শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফতুল্লায় যৌথ অভিযানে মাদকসহ ১২ জন গ্রেফতার

পানগাঁও-জালকুড়ি সড়ক: ভূমি অধিগ্রহণ বন্ধের দাবি

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৬ অনুষ্ঠিত

স্থানীয় পর্যায়ে বিতরণ করা সরঞ্জাম সেখান থেকেই কেনা হবে: দুর্যোগ উপদেষ্টা

error: Content is protected !!