Tuesday , 4 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ফতুল্লায় নীলা আক্তারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

প্রতিবেদক
AlorDhara24
August 4, 2026 11:45 am

নিজস্ব প্রতিনিধিঃ ফতুল্লায় বিয়ের অনুষ্ঠান ভেঙে দেওয়ার চেষ্টা, দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা, হুমকি ও ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মাহমুদুল হাসান হৃদয়।

অভিযোগকারী মাহমুদুল হাসান হৃদয় (৩৮) ফতুল্লার হোসাইনীনগর, কাশিপুর কলেজ রোডের বাসিন্দা। তিনি ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগটি দায়ের করেন।

অভিযোগে তিনি বলেন, তার ছোট ভাই রিফাত হোসেন (২৩), রিফাতের স্ত্রী নিলা আক্তার (২০), নিলার বড় ভাই শুভ (২৮) ও মা মোছা. হেলেনা বেগম (৪৮) দীর্ঘদিন ধরে তার পিতা-মাতা ও পরিবারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ ও অশান্তি সৃষ্টি করে আসছেন।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ব্যবসা করার জন্য তার বাবা রিফাত হোসেনকে নগদ ১০ লাখ টাকা দিয়েছিলেন। কিন্তু রিফাত সেই টাকা দিয়ে ব্যবসা না করে অভিযোগে উল্লিখিত অন্য আসামিদের নিয়ে খরচ করে ফেলেন। বর্তমানে তারা পুনরায় পিতা-মাতার কাছে আরও ১০ লাখ টাকা দাবি করে আসছেন।

মাহমুদুল হাসান হৃদয়ের অভিযোগ অনুযায়ী, গত ২২ জুলাই সন্ধ্যা ৬টার দিকে তার মেয়ে ইসরাত জাহান ইয়ানুরের (১৮) বিয়ের অনুষ্ঠান চলাকালীন শুভ ও হেলেনা বেগমের প্ররোচনায় নিলা আক্তার ও রিফাত হোসেন অকারণে ঝগড়া করে অনুষ্ঠান ভেঙে দেওয়ার চেষ্টা করেন।

এরপর গত ২৩ জুলাই রাত ১টার দিকে রিফাত হোসেন ৫-৭ জনকে নিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগে বলা হয়।

শুধু তাই নয়, অভিযোগকারীর দাবি, বিবাদীরা ফেসবুক আইডির লিংক থেকে নিয়মিত তার ও পরিবারের সদস্যদের নামে মিথ্যা ও কুরুচিপূর্ণ কথা-বার্তা পোস্ট করে সামাজিকভাবে মানহানি করছেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সোনারগাঁওয়ে সরকারি দপ্তরে দুর্নীতি/হয়রানি বন্ধের নির্দেশ

রমজানে সয়াবিন তেলের ঘাটতি থাকবে না: ধর্ম উপদেষ্টা

ঢাকা -১৮ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধেয় বড় ভাই এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের সাথে শুভেচ্ছা বিনিময়।

বিসিক শিল্পাঞ্চলে পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

নোয়াখালীতে ধর্ষণে ব্যর্থ হয়ে মাকে হত্যা

চুয়াডাঙ্গার জনতা ক্লিনিকে দুই রোগীর মৃত্যু, ক্লিনিক সিলগালা

চন্দনাইশের অসহায় গিয়াসের পাশে তারেক রহমান

নাসিক ৮ নং ওয়ার্ড আইলপাড়া মোক্তার হোসেন ভূইয়ার মরহুম দাদাজান মৌলবী তালেব হোসেন ভূইয়া ( রহঃ ) ওফাদ দিবস

আট বছর পর দেশে ফিরেছেন বেবী নাজনীন

মিশরে পর্যটক সাবমেরিন ডুবে ৬ জনের মৃত্যু

error: Content is protected !!