Wednesday , 30 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

যুবদলের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ

প্রতিবেদক
AlorDhara24
September 30, 2026 6:20 am

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৬নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভুঁইয়ার সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।
২৮ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে । সংঘর্ষে ৪-৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এঘটনায় ৩জন আহত হয়েছে। বরপা বাসস্ট্যান্ড সংলগ্ন ১২টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর সোমবার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নামে ১৫/২০জন বরপা বাসস্ট্যান্ড এলাকায় মিছিল বের করে।

এসময় তারাবো পৌরসভার ৬নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভুঁইয়া মিছিলে বাঁধা দেয়। এসময় দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ৪-৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। আশপাশের ১২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। একপর্যায়ে আরজু ভুঁইয়ার সমর্থিতরা বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড গুলির খোসা ও একটি মোটরসাইকেলের আগুনে পোড়া অংশ উদ্ধার করে।

এব্যাপারে আরজু ভুঁইয়া বাদী হয়ে ১২জনকে নামীয় ও অজ্ঞাত ৩/৪জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এব্যাপারে মামলা রুজু করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহাকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক ভূইয়া কাজল নারায়ণগঞ্জ ও দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা

নিম্ন আদালতের বিচারকদের মতামত চেয়েছে সংস্কার কমিশন

পল্লী চিকিৎসককে হেনস্তা: যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

জাকির খানের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র জন্মবার্ষিকী পালন

রূপগঞ্জে পিস্তলসহ ১৮ মামলার আসামি শ্রাবণ ও ৩ সহযোগী গ্রেপ্তার

মহানবী(সাঃ)-এর আদর্শেই মিলবে মুক্তি -আল্লামা বাহাদুর শাহ্

ব্যাখ্যা চেয়ে নোটিশ,আহমেদুর রহমান তনুকে সাময়িক অব্যাহতি এনসিপির

অজ্ঞাত ছেলেটির চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ায় মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন জেলা নাজির মোঃ কামরুল ইসলাম

অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু অসুস্থ

বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল

error: Content is protected !!