Saturday , 29 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

হাসপাতালে যাওয়ার পথে বাসচাপায় মা-ছেলের মৃত্যু

প্রতিবেদক
AlorDhara24
March 29, 2025 5:25 am

লক্ষ্মীপুরে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে বাসচাপায় জুথী আক্তার (২০) ও তার দেড় বছর বয়সী ছেলে সিয়াম নিহত হয়েছেন। এসময় নিহতের স্বামী কুয়েত প্রবাসী শরিফ হোসেনসহ আরও তিনজন আহত হয়।

শনিবার (২৯ মার্চ) সকালে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল ও নিহত জুথীর বাবা রহমত উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২৮ মার্চ) রাতে সদর উপজেলার শাকচর ইউনিয়নের কাচারিবাড়ি এলাকায় শাহী পরিবহণের একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুথী সদর উপজেলার শাকচর ইউনিয়নের জব্বার মাস্টারহাট এলাকার কুয়েত প্রবাসী শরীফের স্ত্রী।

আহতরা হলেন, শরীফের ভাগনে রাজা মিয়া ও ব্যাটারিচালিত অটোরিকশা চালক। চালকের নাম জানা যায়নি। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত জুথীর বাবা রহমত উল্যার সঙ্গে কথা বলে জানা গেছে, জুথীর বুকে ব্যথা উঠলে অটোরিকশাযোগে তাকে সদর হাসপাতালে নেওয়া হচ্ছিলো। রিকশায়চালকসহ তার স্বামী শরীফ, ছেলে সিয়াম, ভাগনে রাজা সঙ্গে ছিলেন। ঘটনাস্থলে চেয়ারকোচ জোনাকি বাসকে ওভারটেক করার সময় শাহী পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার সবাই আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জুথীকে মৃত ঘোষণা করেন। অন্যদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এরমধ্যে ঢাকা নেওয়ার পথে শিশু সিয়াম মারা যায়। জুথী ও তার ছেলের মরদেহ সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামে বাবার বাড়িতে নেওয়া হয়েছে।

নিহত জুথীর বাবা রহমত উল্যা বলেন, বাসচাপায় আমার মেয়ে ও নাতি মারা গেছে। তিনজনকে ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ আমার বাড়িতে নিয়ে এসেছি।

সদর মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুজাহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার কথা শুনেছি। তবে বিস্তারিত জানা নেই।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, দুর্ঘটনায় হাসপাতালে পাঁচজনকে আনা হয়। এরমধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যান। অন্যদেরকে ঢাকা পাঠানো হয়। তাদের মধ্যে কেউ মারা গেছে কি না জানা নেই।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিগারেটের আগুনে পুড়লো মার্কেট

আ.লীগ নেতা গ্রেফতারে আড়াইহাজারে মিষ্টি বিতরণ!

বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ: মহাসচিব

শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য বশির আহম্মেদ

রূপগঞ্জের পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

রূপগঞ্জ পানি শোধনাগার চালু হলে ঢাকায় দৈনিক ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ সম্ভব: মির্জা ফখরুল

ভারতে নারীসহ ৮ বাংলাদেশি গ্রেপ্তার

প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ

যা আছে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামায়

আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সর্বাত্মক প্রস্তুতি: ডিসি মো:রায়হান কবির

error: Content is protected !!