Tuesday , 1 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ষড়যন্ত্রমূলক মামলায় ৫৬ দিন জেল খেটে জামিনে মুক্ত জুলাই যোদ্ধা সোয়াইব

প্রতিবেদক
AlorDhara24
September 1, 2026 10:51 am

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও বানোয়াট মামলায় টানা ৫৬ দিন কারাবাসের পর ৩১ আগষ্ট সোমবার অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন বন্দর থানার সালেহনগর এলাকার বাসিন্দা ও গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা সোয়াইব রহমান।
কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বাসভবনে পৌঁছালে তাঁকে শুভেচ্ছা জানাতে ছুটে যান স্থানীয় সমাজসেবক ও এলাকার সর্বস্তরের জনগণ। এ সময় সমাজসেবক মো. ফয়সাল, শফিউর রহমান অপু ও আল আমীনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ফুলের তোড়া দিয়ে সোয়াইবকে সংবর্ধনা জানান এবং তাঁর খোঁজখবর নেন।
মুক্তির পর প্রতিক্রিয়ায় সোয়াইব রহমান বলেন, “জুলাই বিপ্লবে সাহসিকতার সঙ্গে অংশ নেওয়ার কারণেই রাজনৈতিক উদ্দেশ্যে ও ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। সম্পূর্ণ অন্যায়ভাবে আমাকে ৫৬ দিন জেল খাটতে হয়েছে। তবে আইনি প্রক্রিয়ায় সত্যের জয় হয়েছে।” এ সময় তিনি তাঁর দুঃসময়ে পাশে থাকা সহযোদ্ধা ও এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুভেচ্ছা জানাতে আসা সমাজসেবকরা সোয়াইব রহমানের ওপর দায়েরকৃত বানোয়াট মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করা একজন বীর যোদ্ধাকে মিথ্যা মামলায় কারারুদ্ধ রাখা অত্যন্ত দুঃখজনক। স্থানীয়রা সোয়াইবের বিরুদ্ধে থাকা সব মিথ্যা মামলা অবিলম্বে পুরোপুরি প্রত্যাহারের দাবি জানান এবং তাঁর সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

বড় ভাই সমাজসেবক, ছোট ভাই মাদক ব্যবসায়ী দুই ভাইয়ের কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী

মিরপুরে দগ্ধ হয়ে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল আব্দুল্লাহ

লাঙ্গলবন্দে মহাঅষ্টমীর স্নানোৎসব প্রস্তুতি পরিদর্শন

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি, ১৬ জুলাই শ্রদ্ধা ও দোয়া

নারায়ণগঞ্জ সদরে জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসন, ইউনিয়ন পর্যায়ে চলছে কাজ

নিম্ন আদালতের বিচারকদের মতামত চেয়েছে সংস্কার কমিশন

জাতীয় যুব দিবসে টংগীবাড়ী উপজেলা কার্যালয়ের নানা কর্মসূচি

গাজীপুরে বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক নিহত

রূপগঞ্জে মাতৃভাষা দিবসে প্রভাতফেরি আলোচনা সভা

error: Content is protected !!