Tuesday , 24 March 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

লাঙ্গলবন্দে মহাঅষ্টমীর স্নানোৎসব প্রস্তুতি পরিদর্শন

প্রতিবেদক
AlorDhara24
March 24, 2026 1:49 pm

সনাতন ধর্মালম্বীদের পুণ্য স্নানোৎসব মহাঅষ্টমী উপলক্ষে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,জেলা ও মহানগর বিএনপি’র রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় বন্দর উপজেলার লাঙ্গলবন্দের বিভিন্ন স্নানঘাট পরিদর্শন করেন রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তারা ও হিন্দু সম্প্রদায়ের নেতারা।পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন লাঙ্গলবন্দ পূণ্যস্থান উৎসবকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশসহ বিভিন্ন দেশ থেকে আগত ভক্তবৃন্দরা যাতে পূণ্যস্থানে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারে তার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং সর্বক্ষণ মনিটরিং এর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি আশা করব শান্তিপূর্ণভাবে এই উৎসব পালন হবে।

পরিদর্শনকালে পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি বলেন, “এ পূণ্যস্থানে প্রতি বছরের ন্যায় এবারও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুই শিফটে প্রায় ১১০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ট্রাফিক ব্যবস্থাপনায় আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আনসার সদস্যরাও সহযোগিতা করবেন। পাশাপাশি কেউ যাতে স্নান করতে গিয়ে ডুবে কোনো অপ্রীতিকর ঘটনার শিকার না হন, সেজন্য নৌ পুলিশও মোতায়েন থাকবে।”

জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “স্নানোৎসব উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলো আমাদের আশ্বস্ত করেছে। নিরাপত্তাসহ সকল ইউটিলিটি সার্ভিস নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠে রয়েছেন। পূণ্যার্থীদের সার্বিক সুবিধার্থে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবীর, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, বাংলাদেশ আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ প্রমুখ।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক, চুরি ও বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার ১৩

বিজয় দিবসে বঙ্গভবন এলাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা

মিয়ানমার সীমান্তে চলছে কঠোর নজরদারি

নারায়ণগঞ্জ সদরে হেরোইন ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভা ২ দিনের রিমান্ডে

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ, দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নাঃগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবকদল ও নাসিক ১১ নং ওয়ার্ড নেতৃবৃন্দের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা

রূপগঞ্জে অগ্নিকান্ডে মাদ্রাসার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

error: Content is protected !!