Friday , 6 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

মিরপুরে দগ্ধ হয়ে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল আব্দুল্লাহ

প্রতিবেদক
AlorDhara24
December 6, 2024 8:52 am

রাজধানীর মিরপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধের ঘটনায় আব্দুল্লাহ (১৩) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনাটিতে চারজনের মৃত্যু হলো।

এর আগে চিকিৎসাধীন আব্দুল্লাহর বাবা-মা ও ছোট ভাইয়ের মৃত্যু হয়।

 

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আব্দুল্লাহর মৃত্যু হয়।

এর আগে গত ২৪ নভেম্বর ভোরে মিরপুর-১১, ৫ নম্বর অ্যাভিনিউ, সি ব্লকের ১৬ নম্বর রোডের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

এতে দগ্ধ হন রং মিস্ত্রি আব্দুল খলিল (৪০), তার স্ত্রী রুমা আক্তার (৩২), তিন ছেলে হাফেজ আব্দুল্লাহ (১৩), মাদরাসা ছাত্র মোহাম্মদ (১০) ও ইসমাইল (৪)।

আর পাশের বাসার ভাড়াটিয়া গার্মেন্টসকর্মী মো. শাহজাহান (২৫) ও তার স্ত্রী স্বপ্না আক্তার পারভিন (২২)।

 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহর মৃত্যু হয়েছে।

তার শরীরের ৩৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

 

তিনি আরও জানান, এ ঘটনায় ২০ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন তার ছোট ভাই ইসমাইল। আর প্রতিবেশী স্বপ্নার ১৪ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি থাকলেও তার স্বামী শাহজাহান সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

মৃত আব্দুল খলিলের ভাতিজি নাসিমা আক্তার রুপালি জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জের সদর উপজেলার চর বাঙলাবাজার গ্রামে। তিন ছেলেসহ তার চাচা-চাচি মিরপুরের ওই বাসায় ভাড়া থাকেন। তাদের পাশের বাসায় ভাড়া থাকেন ওই দম্পতি। গত ২৪ নভেম্বর ভোরে তিনি খবর পান ওই বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। তারা সবাই দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

খলিলের ভায়রা আব্দুল হালিম জানানs, ওইদিন ভোরে খলিল যখন মশার কয়েল জ্বালানোর জন্য দিয়াশলাই জ্বালান তখনই জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে।

দগ্ধ শাহজাহান জানান, ওই রাতে তারা বাসায় ঘুমিয়েছিলেন। ভোর আনুমানিক ৪টার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান। ঘুম ভাঙতেই দেখেন চারদিকে আগুন জ্বলছে। তাদের শরীরে আগুন লেগে গেছে। তখন নিজেরাই বাসার বাইরে বের হন।

তিনি আরও জানান, তাদের বাসায় কোনো গ্যাস সিলিন্ডার নেই। বাসার সামনে দিয়ে গ্যাস লাইন রয়েছে। দু-দিন আগে রাস্তার পাশে সেই গ্যাসলাইনে হঠাৎ আগুন জ্বলে উঠেছিল। পরে স্থানীয়রা সে আগুন নেভান। তার ধারণা, সেই লাইন থেকে লিকেজ হয়ে তাদের রুমের ভেতর গ্যাস জমে ছিল। তার জন্য বিস্ফোরণ হয়েছে

 

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ভূমি সেবায় হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে ডিসি রায়হান কবির এর আকস্মিক পরিদর্শন

উত্তরের পথে নেই যানজট, স্বস্তিতে যাত্রীরা

পূর্ব তিমুরে বাংলাদেশিদের ‘ওয়ার্ক পারমিট’ নিয়ে আলোচনা

বিজয় দিবসে বঙ্গভবন এলাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা

বর্তমানে সমাজ ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব প্রকট – আবুল কাউছার আশা

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫ \ বাস জব্দ

ট্র্যাব এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা !

পহেলা বৈশাখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধন জাগে : ডিসি মোঃ রায়হান কবির

রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু

জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য: জেলা পুলিশের মাসিক সভায় এসপি মিজানুর রহমান

error: Content is protected !!