Sunday , 23 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা কোন দয়া নয়ঃ এড. সাখাওয়াত হোসেন

প্রতিবেদক
AlorDhara24
August 23, 2026 3:31 pm

নিজস্ব সংবাদদাতাঃ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণ এর শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।
শনিবার (২২ আগস্ট) বিকেলে নগরীর চাষাঢ়াস্থ শ্রী শ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক শংকর কুমার দে এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্রশাসক এড. মোঃ সাখাওয়াত হোসেন খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী পুকুর ও জলাশয় সংরক্ষণ, খাল খনন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণেও সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে একটি সুদৃঢ় ও বৈষম্যহীন নগরী গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা কোন দয়া নয়, এটি আপনাদের সাংবিধানিক নাগরিক অধিকার।
জন্মাষ্টমীর শোভাযাত্রা ও উৎসব প্রসঙ্গে সাখাওয়াত হোসেন খান আরও বলেন- আগামী ৪ সেপ্টেম্বরের জন্মাষ্টমীর শোভাযাত্রা ও উৎসব যাতে সম্পূর্ণ নির্বিঘ্নে, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়। সে-ই লক্ষ্যে সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।
ও-ই মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন- রাজনৈতিক অভিভাবক তারেক রহমান’র স্পষ্ট নির্দেশনা রয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে যেনো কোন ধরনের ব্যাঘাত না ঘটে।
তিনি আরও বলেন- ৫ আগষ্ট পরবর্তী সময়েদ দুর্গাপূজা ও কালীপূজা সহ প্রতিটি পর্বে আমরা পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো। বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটি অসাম্প্রদায়িক সমাজ বজায় রাখবো।
এছাড়াও অন্যান্য বক্তারা বলেন- নারায়ণগঞ্জে আবহমানকাল ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখেই ধর্মীয় ভাবগাম্ভীর্য, শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে জন্মাষ্টমীর কর্মসূচী পালন করতে হবে। জুম্মা নামাজের সময় বিবেচনায় রেখে, নির্ধারিত সময়ের মধ্যে শোভাযাত্রা শেষ করার আহ্বান জানান তারা।
সুশীল কুমার দাস’র সঞ্চালনায় ও-ই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা পরিতোষ কান্তি সাহা, সরোজ কুমার সাহা ও প্রবীর কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার সহ নারায়ণগঞ্জ জেলা, মহানগর, বিভিন্ন থানা, ওয়ার্ড ও মন্দির কমিটির নেতা-কর্মীরা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খালেদা জিয়ার মৃত্যুতে শোক শ্রদ্ধা জ্ঞাপন করে নারায়ণগঞ্জ অটো রিক্সা চালক ইউনিয়ন এর পক্ষ থেকে দোয়ার আয়োজন !

সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জাকির খানসহ সকলকে খালাস

প্রকৃত আন্দোলনকারীদের চিহ্নিত করে সংগঠিত করতে হবে: শাহজাহান চৌধুরীপ্রকৃত আন্দোলনকারীদের চিহ্নিত করে সংগঠিত করতে হবে: শাহজাহান চৌধুরী

সোনারগাঁওয়ে ‘One Student, One Tree’ কর্মসূচির উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে জেলা পুলিশের ২১৯৬ জন নিয়োজিত থাকবে- পুলিশ সুপার।

জিয়ার সৈনিক’ স্লোগান তুলে মাসউদের ওপর হামলা: এনসিপি

ঘরে ঢুকে বিশেষ অঙ্গে মেরে প্রবাসীকে খুন, টাকা-স্বর্ণালংকার লুট

ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ৫ জন গ্রেপ্তার লুণ্ঠিত মালামাল উদ্ধার

‘মন দুয়ারী’ নাটক নাকি সিনেমা, প্রেক্ষাগৃহে মুক্তির দাবি!

error: Content is protected !!