Monday , 20 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বন্যাদুর্গত শতাধিক পরিবারের পাশে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠন

প্রতিবেদক
AlorDhara24
July 20, 2026 12:20 pm

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করেছে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠন। রবিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বন্যার পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। অনেক পরিবারের মাটির ঘরবাড়ি ধসে পড়েছে। খাট, আলমারি, ফ্রিজ, পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র পানিতে নষ্ট হয়ে গেছে। ফলে বহু পরিবার নতুন করে জীবন শুরু করতে চরম সংকটে পড়েছে।

রবিবার সকাল থেকে মাগরিব পর্যন্ত সংগঠনের স্বেচ্ছাসেবীরা সিএনজি, পায়ে হেঁটে এবং দুর্গম কাদাময় পথ অতিক্রম করে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেন।

সহায়তা কার্যক্রম পরিচালিত হয় বাঁশখালীর জলদী (মির্জির তলা), হারুন বাজার, পশ্চিম চেচুরিয়া (গুনাপাড়া), হুজিত্যাপাড়া, কাতারিয়া, কাতারিয়ার বেড়িবাঁধ এলাকা এবং বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকায়। এছাড়া বন্যায় নিহত এক ব্যক্তির পরিবারের কাছেও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।

সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানান, ক্ষতিগ্রস্ত মানুষের বাস্তব অবস্থা অত্যন্ত হৃদয়বিদারক। সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও দেশ-বিদেশে অবস্থানরত দাতাদের সহযোগিতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

আল-ইত্তেহাদ ইসলামী সংগঠন কাশীপুর, নারায়ণগঞ্জসহ দেশ-বিদেশের সকল দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

সহায়তা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. জুলহাস এবং সদস্য মো. উমামসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী: হেভিওয়েট লড়াইয়ে সাহসের নতুন সংজ্ঞা!

নারায়নগঞ্জ মহানগর যুবদলের পূর্ণাগ কমিটিতে রুহুল আমিনকে যুগ্ম আহবায়ক ঘোষণা

সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নতুন অধ্যক্ষের যোগদান

নাঃগঞ্জ জেলা প্রশাসক এর সাথে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ কমিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা- ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন ডিসি রায়হান কবির

পঙ্গু হাসপাতালে ক্ষোভের মুখে স্বাস্থ্য উপদেষ্টা

ফতুল্লায় যৌথ মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ৩ জনের কারাদণ্ড

error: Content is protected !!