Monday , 25 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বন্দরে ট্রান্সফরমার চুরি,গ্রেফতার-১ , মামলা

প্রতিবেদক
AlorDhara24
May 25, 2026 10:36 am

​বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুতের লাইন থেকে সরকারি ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় মো. মিজানুর রহমান (৩৮) নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার (২৪ মে) গভীর রাতে বন্দর থানার আমিরবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

​এ ঘটনায় রবিবার ২৪মে দুপুরে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নবীগঞ্জ জোনাল অফিসের সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর সাজ্জাদ মোহাম্মদ নূর হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি চুরি ও চোরাই মাল রাখার অপরাধে মামলা দায়ের করেছেন।

​গ্রেফতারকৃত মিজানুর রহমান বন্দর থানার কাইতাখালী এলাকার মো. আবুল হোসেনের ছেলে। মামলায় আমিরবাদ এলাকার জব্বার (৪০) ও দেউলী চৌরাপাড়ার আল আমিন (৩৫)-সহ অজ্ঞাতনামা আরও ২/৩ পলাতক চোরচক্র কৌশলে পালিয়ে যায়।

​এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৪ মে রবিবার রাত আনুমানিক আড়াইটার দিকে আমিরবাদ অটো স্ট্যান্ড সংলগ্ন সড়কে খুঁটি থেকে সরকারি বৈদ্যুতিক ট্রান্সফরমার নামিয়ে চুরির চেষ্টা করছিল একটি চক্র। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন চারদিক থেকে ঘেরাও করে মূল আসামি মিজানুর রহমানকে হাতেনাতে ধরে ফেলে। তবে ধাওয়া খেয়ে তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। সকালে খবর পেয়ে নবীগঞ্জ জোনাল অফিসের লাইনম্যান (গ্রেড-২) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে চুরির বিষয়টি নিশ্চিত করেন। এই চুরির ঘটনায় সরকারের আনুমানিক ১ লাখ৩৩ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে বিদ্যুৎ অফিস জানায়।

​এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ জানান, স্থানীয় জনতার সহায়তায় গ্রেফতারকৃত আসামিকে থানায় হাজির করা হলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-৪০/২৫৪) রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত পলাতক বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সোনারগাঁয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি

গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল ধ্বংস করলো ইসরায়েল

পানকৌড়ি কিচেন এন্ড ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত

বিএনপি নেতার বসতবাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

নারায়ণগঞ্জে এনসিপির ঈদ পুনর্মিলনী ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড সুগন্ধা হাসপাতালে ভূল চিকিৎসায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জে ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে শিমরাইল মোড়ে অভিযান

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামই আমাদের প্রেরণাঃ যুবদল নেতা রাব্বি

গ্যাস দুর্ঘটনার ৪০ বছর পর ভূপাল থেকে সরানো হল বিষাক্ত বর্জ্য

error: Content is protected !!