Thursday , 10 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

জমি বিরোধে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রতিবেদক
AlorDhara24
September 10, 2026 11:42 am

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে আব্দুল মালেক (৫৩) নামে এক ব্যক্তি বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

​অভিযুক্তরা হলেন— বন্দর কলাবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বাসিন্দা রহমত উল্লাহ খোকন (৪৮) এবং সালেহ নগর রোড এলাকার বাসিন্দা মাজেদুল ইসলাম মুকুল (৫২)। এছাড়া অভিযোগে আরও তিনজনকে অজ্ঞাতনামা হিসেবে যুক্ত করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, ভুক্তভোগী আব্দুল মালেকের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। জমি সংক্রান্ত এই জটিলতার সমাধানে ২০২০ সালে আদালতে একটি দেওয়ানি মামলা (মামলা নম্বর- ১৪৮) দায়ের করা হয়। তবে মামলাটি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও অভিযুক্তরা জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে বলে অভিযোগ ভুক্তভোগীর। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত বিচার-শালিসও অভিযুক্তরা অমান্য করে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৫ আগস্ট রাতে ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি বন্দর থানাধীন স্বল্পেরচক পুরান স্কুলের পাশে অবস্থিত আনোয়ার কন্ট্রাক্টরের ভাড়া বাড়িতে প্রবেশ করে। সেখানে অবস্থানরত আব্দুল মালেকের স্ত্রী শাহিদা বেগমকে (৪৭) ভবনের চার তলা থেকে নিচে ডেকে এনে জমি সংক্রান্ত বিষয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেওয়া হয়। বিবাদীদের কথা না শুনলে আব্দুল মালেক ও তাঁর ছেলেকে সরাসরি জানে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে তারা চলে যায়।

​এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং পরিবারের সুরক্ষার স্বার্থে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী আব্দুল মালেক।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

কাঁঠালিয়ায় মেঝেতে পড়েছিল নারীর মরদেহ

রংপুর বুটিকস্’ এর উদ্যোগে দরিদ্র-অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ!

স্ত্রী-সন্তানসহ সাবেক ৫ এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

জাতীয় ঐতিহ্যবাহী বৃক্ষ ও কুঞ্জবন ঘোষণার জন্য আবেদন আহ্বান

বাগে জান্নাত জামে মসজিদ এলাকায় অবৈধ অর্থ আত্মসাতের অভিযোগ নাসিক কর্মীদের বিরুদ্ধে

রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ

ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা

অপহৃত শিশু হোসেন উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল ধ্বংস করলো ইসরায়েল

নারায়ণগঞ্জ -১ আসনে রূপগঞ্জে বিপ্লব বাংলাদেশ এর মহাসচিব শেখ রায়হান রাহবার মনোনয়নপত্র দাখিল

error: Content is protected !!