Tuesday , 12 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সরকারি তোলারাম কলেজে জাতীয় ছাত্রশক্তির সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদক
AlorDhara24
May 12, 2026 2:22 pm

নিজস্ব প্রতিবেদক :-“তরুণদের অংশগ্রহণেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ”—এই লক্ষ্য ও প্রত্যয় নিয়ে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ প্রাঙ্গণে সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সদস্য সংগ্রহ চলাকালীন সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের মাঝে জাতীয় ছাত্রশক্তির মূল আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এসময় শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে ছাত্র রাজনীতির ইতিবাচক ধারা এবং ক্যাম্পাস সংস্কার নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন:

নিরব কাওছার, সমন্বয়কারী, জাতীয় ছাত্রশক্তি, সরকারি তোলারাম কলেজ।
ফয়সাল আহমেদ, সমন্বয়কারী, জাতীয় ছাত্রশক্তি, সরকারি তোলারাম কলেজ।
রাফিন হাসান, যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সম্পাদক, জাতীয় ছাত্রশক্তি, নারায়ণগঞ্জ মহানগর।
সায়েদ জুনায়েদ, আহবায়ক পদপ্রার্থী, জাতীয় ছাত্রশক্তি, ফতুল্লা থানা।

সদস্য সংগ্রহ অভিযানে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি উপহার দেওয়াই জাতীয় ছাত্রশক্তির মূল লক্ষ্য। সরকারি তোলারাম কলেজের সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহের সাথে এই সদস্য সংগ্রহ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং ফরম পূরণের মাধ্যমে সংগঠনের সাথে যুক্ত হন।

নেতৃবৃন্দ আরও জানান, পর্যায়ক্রমে নারায়ণগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই সদস্য সংগ্রহ অভিযান ও মতবিনিময় কার্যক্রম জোরদার করা হবে। তারা বিশ্বাস করেন, তরুণ প্রজন্মের হাত ধরেই দেশে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী: হেভিওয়েট লড়াইয়ে সাহসের নতুন সংজ্ঞা!

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০২ মামলা

টোল প্লাজায় দাঁড়ানো যানবাহনে ধাক্কা, সেই বাসচালক গ্রেপ্তার

অবৈধভাবে বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

রূপগঞ্জের সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা হালিম জুয়েলের সহধর্মিণীর জানাজা সম্পন্ন

রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

ফতুল্লায় রূপায়ণ টাউনে সন্ত্রাসী হামলায় মসজিদ খতিবসহ আহত ৩

জিয়ার সৈনিক’ স্লোগান তুলে মাসউদের ওপর হামলা: এনসিপি

error: Content is protected !!