নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুব দলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালী করেছে নারায়ণগঞ্জ যুব দলের নেতা-কর্মীবৃন্দ।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে নগরীর মন্ডলপাড়া ব্রীজহতে আনন্দ র্যালীটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২নং রেল গেইট এসে শেষ হয়।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদল নেতা কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ’র নেতৃত্বে ও-ই আনন্দ র্যালীতে মহানগর যুব দলের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। আনন্দ র্যালীটিতে নেতা-কর্মীরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। সে-ই সাথে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উক্ত আনন্দ র্যালী শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ বলেন- রাজনীতি একটি চলমান বিষয়। এখানে হতাশ হওয়ার কিছু নেই। দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমান’র নির্দেশনায় যুব দলের নতুন নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী করবে। মুন্না ও নয়ন’র নেতৃত্বে যুব দল দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।
তিনি আরও বলেন- যুব দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
ও-ই সময় যুব দল নেতা শিকদার বাপ্পী কেন্দ্রীয় যুব দলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নেতৃত্বে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্য বক্তারা সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। আনন্দ র্যালী শেষে নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত সময় উপস্থিত ছিলেন- আমির হোসেন, জুয়েল প্রধান, আক্তারুজ্জামান মৃধা, শিকদার বাপ্পি চিশতী, আতিকুর রহমান সবুজ, হাজী সাঈদ, আলী নওষাদ তুষার, এম. এ. মান্নান, মোস্তাফিজুর রহমান বাহার, সাঈদ মুন্সি, দুলাল, নূর আলম খন্দকার, মিজান, ইসলাম, আল মামুন, ইব্রাহিম বাবু, নূর প্রধান, ওসমান গনি, আবু সুফিয়ান, জসিম ব্যাপারী, মাহমুদুল হাসান মাসুম, মোঃ রহিম মিয়া, ফয়সাল, কাজল, হারুন, সানি ভূঁইয়া, শহিদুল, আলআমিন, আলমগীর প্রমূখ।



















