Tuesday , 25 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

জিয়ার সৈনিক’ স্লোগান তুলে মাসউদের ওপর হামলা: এনসিপি

প্রতিবেদক
AlorDhara24
March 25, 2025 8:59 am

নোয়াখালীর হাতিয়ায় পথসভাকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবং এনসিপির নেতাকর্মীদের ওপর ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’সহ একাধিক স্লোগান তুলে হামলা করে বিএনপি’র কিছু নেতাকর্মী হামলা করেছেন বলে অভিযোগ করেছে সংগঠনটি। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছে বলে দাবি করেছে এনসিপি।

মঙ্গলবার (২৫ মার্চ) এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। বিবৃতিতে তারা জড়িত প্রত্যেককে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি মনে করে, এই ধরনের হামলার ঘটনা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ এবং রাজনৈতিক অধিকার চর্চার ওপর কর্তৃত্ববাদী হস্তক্ষেপ। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ঠিক একই কায়দায় স্লোগান দিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা করা হতো।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতাকর্মীরাও দীর্ঘদিন ধরে পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ কর্তৃক ঠিক একইভাবে নির্যাতিত হয়েছে। ফলে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এই ধরণের সংস্কৃতির পুনরাবৃত্তি চাই না।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হামলার সাথে জড়িত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এই হামলায় জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শীঘ্রই সাংগঠনিক ব্যবস্থা নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আহ্বান জানায় জাতীয় নাগরিক পার্টি।

এর আগে হামলার ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতারা। মিছিলটি বাংলা মোটর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে পুনরায় বাংলামটরে ফিরে যায়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনতাই সন্দেহভাজন একজন গ্রেপ্তার

শামীম ওসমান চলে গেলেও ব্যবসা বুঝিয়ে দিলেন তাদের

খুনের স্বীকারোক্তি, নিহত লামিয়ার স্বামী ইয়াসিন ৫ দিনের রিমান্ডে

৩০০ শয্যা ও ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে নতুন কৌশলে ছাত্রদল

দারিদ্র্য ও আয় বৈষম্য দূরীকরণে শরীয়াহ ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: ধর্ম উপদেষ্টা

দেওভোগ মাদ্রাসা মৃধা বাড়ির আঙ্গিনায় খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া

সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক ও পেশাদার গাড়িচালকদের পোশাক প্রদান

সামাজিক উদ্যোগে রোপণ করা সুপারি গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি

তিন ঘণ্টার চেষ্টায় উত্তরার রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে

error: Content is protected !!