Saturday , 13 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

সোনারগাঁওয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
AlorDhara24
June 13, 2026 10:07 am

তারেক রহমান রাকিব: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) সকাল ৭টা ৫ মিনিটে সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন রোড এলাকায় ফ্যান ফ্যাক্টরির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এসআই আরিফুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তাররা হলেন— সজীব মিয়া (৩৪), রুহুল আমিন বাবু (৩০) ও কাজী পারভেজ আহম্মেদ (৩১)। তাদের কাছ থেকে মোট ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের হেফাজত থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সোনারগাঁয়ে ৩২ কেজি গাঁজা ও প্রাইভেটকার উদ্ধার

সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া, পরিবার কাছে পেয়ে খুশি

পুষ্টি ও স্বাদের মজাদার সবজি গাজর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২ নং ঢাকেশ্বরী এলাকায় অবস্থিত আলী আহম্মদ রি-রোলিং মিলসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক ভিতন্ডার এক পর্যায়ে ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মালিক সহ সবাইকে থানায় নিয়ে যায়

শীতে সুস্থ থাকতে পাতে রাখুন

সিদ্ধিরগঞ্জে ১০ তলা ভবন নির্মাণে বাধা, চাঁদা না পেয়ে হামলা

রূপগঞ্জে আলোচিত ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে বিসমিলাহ আড়ৎ ব্যবসায়ীরা প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকির মুখে দিন যাপন করছেন

ভূমিসেবা মেলা ২০২৬ স্বচ্ছ ও আধুনিক সেবা নিশ্চিত করবে: ডিসি রায়হান কবির

পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন

error: Content is protected !!