Thursday , 21 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রূপগঞ্জের সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

প্রতিবেদক
AlorDhara24
May 21, 2026 2:28 pm

রূপগঞ্জ প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেয়ারিয়া এলাকার সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলা, বসত ঘর ভাংচুরসহ ভূমিদস্যুতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার
(২১ মে) সকালে উপজেলার কেয়ারিয়া এলাকা এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী প্রকৌশলী পবিত্র চন্দ্র সরকার,স্মৃতি রানী, স্থানীয় বাসিন্দা ও জেলা জিয়া মঞ্চের আহবায়ক জজ মিয়া,যুবদল নেতা নাদিম মিয়াসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, কেয়ারিয়া মৌজায় যুগযুগ বছর ধরে হিন্দু সম্প্রদায় ও মুসলিমরা মিলেমিশে বসবাস করে আসছি৷
যে জমিটি নিয়ে বিরোধ চলছে, সেটি আমাদের পৈতৃক সম্পত্তি। প্রায় দেড়শ-দুইশ বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই জমি ও বসতবাড়ি ভোগদখল করে আসছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গতকাল আমাদের এলাকায় বিএনপির নাম ভাঙ্গিয়ে কতিপয় সন্ত্রাসী ভূমিদস্যু ইউসুফ ও জাহাঙ্গীর নামের দুই ভূমিদস্যু এবং সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে প্রায় ১৫০ থেকে ২০০ জন বহিরাগত সন্ত্রাসী এসে আমাদের বসতবাড়িতে আকস্মিক হামলা ও ভাঙচুর চালায়।

ঘটনার সময় আমাদের বাড়ির পুরুষেরা কেউ উপস্থিত ছিলেন না, আমরা কেবল নারীরাই ছিলাম। সন্ত্রাসীরা এসে আমাদের নারীদের সাথে চরম অসদাচরণ করে এবং ধাক্কাধাক্কি শুরু করে। আমরা যখন আমাদের পৈতৃক ভিটা রক্ষার্থে তাদের এই অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা করি, তখন তারা আরও উগ্র হয়ে ওঠে এবং আমাদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে চলে যায়। একজন প্রাক্তন সেনা কর্মকর্তার কাছ থেকে আমরা সাধারণ ও নিরীহ মানুষ কোনোভাবেই এমন আচরণ আশা করিনি। উনি জমির কোনো প্রকার সত্যতা যাচাই না করে যেভাবে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের ওপর তাণ্ডব করালেন, তা অত্যন্ত নিন্দনীয়। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সাবেক কর্মকর্তার ভূমিকা যদি এমন হয়, তবে আমাদের মতো নিরীহ মানুষেরা নিরাপত্তার জন্য কোথায় যাবে? আমরা রূপগঞ্জবাসী, দেশবাসী এবং বর্তমান সরকারের কাছে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই। একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ—তারা যেন তাদের এই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, এই ভূমিদস্যু ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং এই দেশে বসবাসরত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হোক।

তারিখঃ২১.০৫.২০২৬ইং
রূপগঞ্জ নারায়ণগঞ্জ
মোঃ আবু কাওছার মিঠু

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

অবৈধ সম্পদ অর্জন: সাধন চন্দ্রের নামে দুদকের মামলা

না’গঞ্জের পাইকপাড়ায় ভাঙারী পণ্যের প্রতিষ্ঠানে কিশোর গ্যাং এর ধারাবাহিক চাঁদাবাজী

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে লন্ডন হয়ে যুক্তরাষ্ট্র যাবেন খালেদা জিয়া

সরকারি তোলারাম কলেজে জাতীয় ছাত্রশক্তির সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত

রূপগঞ্জে ডাকাতচক্রের সরঞ্জাম উদ্ধার, প্রবাসী মুক্ত

জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানকে অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

মাসদাইর এলাকায় শীর্ষ সন্ত্রাসী সাব্বির বাহিনীর হামলায় আহত ৩

জানুয়ারিতে মরা ব্যাংক সতেজ করার ফর্মুলা দেবে টাস্কফোর্স

গোদনাইল বার্মা ইর্স্টানে বাবা-ছেলের বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

ফতুল্লায় যুবক শুভকে অপহরণ করে হত্যা: প্রধান আসামি লাল শুভ গ্রেফতার

error: Content is protected !!