Wednesday , 26 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

চন্দনাইশের অসহায় গিয়াসের পাশে তারেক রহমান

প্রতিবেদক
AlorDhara24
March 26, 2025 9:07 am

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান হতদরিদ্র ও ভূমিহীন অসুস্থ গিয়াস উদ্দিন এবং তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। চরম কষ্টে থাকা গিয়াস উদ্দিনের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের পাহাড়ি জনপদ শামুকছড়ি গ্রামে।

বুধবার (২৬ মার্চ) সকালে ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধি দল অসুস্থ গিয়াস উদ্দিনের বাড়িতে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে তাকে সহমর্মিতার বার্তা ও আর্থিক সহায়তা পৌঁছে দেন।

এসময় হতদরিদ্র ও ভূমিহীন অসুস্থ গিয়াস উদ্দিনের জন্য তাৎক্ষণিকভাবে চিকিৎসা শুরুর ব্যবস্থা করা এবং তাকে নিজের জমিসহ একটি পাকা বাড়ি করে দেওয়ার নিদর্শনা দেন তারেক রহমান।

 

 

অনুভূতি প্রকাশ করে গিয়াস উদ্দিন বলেন, ‘২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের কাছে থেকে এমন সহযোগিতা আমার জীবনের বড় পাওয়া। আজ আমার আনন্দের দিন।

‘আমরা বিএনপি পরিবার’ নামের সংগঠন আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে, আমিও আজ থেকে এই পরিবারের একজন হয়ে গেলাম’। তিনি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

‘আমরা বিএনপি পরিবার’ এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা মো. আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি ঢাকা থেকে বুধবার সকালে চন্দনাইশে আসেন। এসময় বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার মীর হেলাল বলেন, সুদূর লন্ডন থেকে আমাদের নেতা তারেক রহমান চন্দনাইশের এই পাহাড়ি দুর্গম এলাকার বাসিন্দা অসুস্থ গিয়াস উদ্দিনসহ তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমরা চট্টগ্রামবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মানবিক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধি দলকে ধন্যবাদ জানাচ্ছি।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, দক্ষিণ জেলা বিএনপি নেতা রাজিব জাফর চৌধুরী, চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইখতিয়ার হোসেন, দক্ষিণ জেলা বিএনপি নেতা ফজলু কবির চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন ও সদস্য আল মামুন সাদ্দাম।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের ব্যবসায়ী হাবিবুরের ব্যাখ্যা

পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় তিন আসামিকে ২ দিনের রিমাণ্ড

সন্তান হলো পিতা-মাতার জন্য জাগতিক সৌন্দর্য

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অনন্ত এ্যাপারেলসের ফ্যাব্রিক্স গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ বিএনপির বহিষ্কৃত নেতা ‘ডন বজলু’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, প্রাণনাশের হুমকি

সোনারগাঁয়ে ভেজাল ভোজ্যতেল কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের নিচ থেকে ৬টি ওয়ান শুটার গান উদ্ধার

সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল ডিপোর জেট ফুয়েল পাচার , আলোচনায় চালক ও ডিপার ম্যান

error: Content is protected !!