Monday , 2 February 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সিদ্ধিরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮ মাদক কারবারি ও ৪ নারী ছিনতাইকারী গ্রেফতার

প্রতিবেদক
AlorDhara24
February 2, 2026 9:22 am

সিদ্ধিরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮ মাদক কারবারি ও ৪ নারী ছিনতাইকারী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

২ ফেব্রুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতভর বিশেষ অভিযান চালিয়ে ১৮ জন মাদক কারবারি এবং ৪ জন নারী ছিনতাইকারীসহ (মলম পার্টি) মোট ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং ছিনতাইকৃত স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ৭:১৫ থেকে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৬:৩০ পর্যন্ত বিহারী ক্যাম্প, আজিবপুর, বার্মা স্ট্যান্ড ও পশ্চিম সানারপাড় এলাকায় এই চিরুনি অভিযান চালানো হয়।

অভিযানে ১৮ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ১৫৩ পুরিয়া হেরোইন ৮৭০ গ্রাম গাঁজা ৩০ পিস ইয়াবা ট্যাবলেট।

গ্রেফতারকৃতদের মধ্যে আল আমিন, ডালিম, নাসরিন, লুৎফর দেওয়ানসহ ১৮ জনের নাম পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি নিয়মিত মামলা করা হয়েছে। পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত অনেকের বিরুদ্ধেই আগে একাধিক মাদকের মামলা রয়েছে।

নারী মলম পার্টি গ্রেফতার:


বার্মা স্ট্যান্ড এলাকায় ছিনতাই করার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে ৪ নারী ছিনতাইকারীকে। তারা হলেন— শিল্পি আক্তার, নাসরিন আক্তার, নাসিমা বেগম ও মোর্শেদা বেগম। তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। এই নারী চক্রটির বিরুদ্ধেও নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদেরও পূর্বের অপরাধমূলক রেকর্ড রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও মলম পার্টির বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নরায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

আবুল কালাম’র গণসংযোগে বিশাল মিছিল নিয়ে না’গঞ্জ মহানগর শ্রমিক দলের যোগদান

রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত ফল ব্যবসায়ীর মৃত্যু

কলেজের পাওয়ার স্টেশনে মিললো গলিত মরদেহ

সন্তান হলো পিতা-মাতার জন্য জাগতিক সৌন্দর্য

দামেস্ককে ‘আসাদমুক্ত’ ঘোষণা করলো বিদ্রোহীরা

নাসিক প্রশাসকের নির্দেশে সিদ্ধিরগঞ্জের বিহারি ক্যাম্পে মশক নিধন কার্যক্রম পরিচালিত

প্রবাসীদের আলাদা এনআইডি গাইডলাইনের কথা ভাবছে ইসি

নারায়ণগঞ্জে কাঁচপুর সেতুতে ট্রাকে আগুন

অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু অসুস্থ

error: Content is protected !!