Sunday , 8 March 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

হাদি হত্যা: প্রধান সন্দেহভাজন ফয়সলসহ দুইজন ভারতে আটক

প্রতিবেদক
AlorDhara24
March 8, 2026 2:25 pm

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান ওরফে হাদি হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদসহ দুইজনকে ভারতে আটক করেছে দেশটির পুলিশ। বিষয়টি ভারতীয় সংবাদ সংস্থা (এএনআই) এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে।।

খবরে বলা হয়, রোববার (৮ মার্চ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—রাহুল ওরফে ফয়সল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাহুল ওরফে ফয়সল করিম মাসুদ আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করার পর পালিয়ে যায়। পরে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে।

ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের- বনগাঁ এলাকায় আসে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ভারতীয় পুলিশ একটি মামলা দায়ের করেছে। আটক দুইজনকে আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল ৩ স্কুলছাত্রের

আনন্দ উল্লাসে শেষ হলো ‘আনন্দ শোভাযাত্রা’

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

বগুড়া বিমানবন্দর চালু হলে অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে: বিমানবাহিনী প্রধান

বছরের প্রথম দিনেই ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে ফিরছেন মনির খান

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নাসিক ১ নং ওয়ার্ড জিয়া সৈনিক দলের কমিটি ঘোষণা

গাজায় আরও ৬০ ফিলিস্তিনিকে হত্যা

নাসিক প্রশাসকের নির্দেশে সিদ্ধিরগঞ্জের বিহারি ক্যাম্পে মশক নিধন কার্যক্রম পরিচালিত

নারায়ণগঞ্জে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট’-এর জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠিত

error: Content is protected !!