Sunday , 28 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন ও বৃক্ষরোপণে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল

প্রতিবেদক
AlorDhara24
June 28, 2026 3:19 pm

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রশাসন ও অর্থ এম এ জলিল আজ রবিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন।

পরিদর্শনকালে সিদ্ধিরগঞ্জ থানার একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। এরপর তিনি থানার সার্বিক কার্যক্রম, বিভিন্ন রেজিস্টারপত্র ও নথিপত্র পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল থানার সকল কর্মকর্তাকে মামলা তদন্তে আন্তরিকতা, বিভিন্ন অভিযোগ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুসন্ধান এবং থানায় আগত সকল সেবা প্রার্থীর সঙ্গে ভালো ব্যবহার করে আইনি সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

তিনি বলেন, পুলিশি সেবা হবে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক। সাধারণ মানুষ যেন থানায় এসে হয়রানি ছাড়াই ন্যায়বিচার পায়, সেটি নিশ্চিত করতে হবে।

পরিদর্শন শেষে তিনি থানা প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণ করেন।

এসময় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিদ্যানিকেতন হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সৌদিতে দুর্ঘটনায় আহত মনির: দেশে ফেরাতে হস্তক্ষেপের দাবি

হালতিবিলে সড়কের পাশে পড়েছিল যুবকের মরদেহ

বিএনপি নেতা আনোয়ার প্রধানের পক্ষ থেকে না’গঞ্জবাসীকে যুবদল নেতা কাউসার প্রধানের ঈদুল-ফিতরের শুভেচ্ছা

সিদ্ধিরগঞ্জে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের উদ্যোগে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

দেওভোগে জান্নাত কনভেনশন হল-২ এর শুভ উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে গাঁজা ও হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যাচ্ছেন তাসনিম জারা!

সন্তানের অত্যাচারে অতিষ্ঠ! রূপগঞ্জে বাবা-মায়ের মামলা ও মানববন্ধন

আদমজী বিহারী কলোনিতে যৌথবাহিনীর অভিযানেও অধরা শীর্ষ মাদক কারবারিরা

error: Content is protected !!