Sunday , 15 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বিজয় দিবসে বঙ্গভবন এলাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা

প্রতিবেদক
AlorDhara24
December 15, 2024 8:52 am

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় যানবাহন চলাচলে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১৫ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, বিদেশি রাষ্ট্রের কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ অনুষ্ঠানে আসা অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য বঙ্গভবনের আশপাশ এলাকায় চলাচলরত গাড়ি চালক/ব্যবহারকারীদের ১৬ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বঙ্গভবনের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিম্নোক্ত গমনাগমনের পথ অনুসরণের জন্য অনুরোধ করা হলো।

 

১. আহাদ বক্স (গুলিস্তান) থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

২. আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সব প্রকার গাড়ি প্রবেশ বন্ধ থাকবে।

৩. পার্ক রোডের উত্তর প্রান্ত থেকে ইত্তেফাক মোড় অভিমুখী কোনো প্রকার যানবাহন চলাচল করবে না।

৪. শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা, ইউবিএল ক্রসিং, প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।

 

৫. দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখী কোনো বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না।

উল্লিখিত অনুষ্ঠানসমূহ চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নাগরিকদের যানবাহন চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় সীমান্তে ডলার-ইউয়ান-রুপিসহ বাংলাদেশি আটক

ঘরে ঢুকে বিশেষ অঙ্গে মেরে প্রবাসীকে খুন, টাকা-স্বর্ণালংকার লুট

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে নারায়ণগঞ্জে তরুণদের অবস্থান কর্মসূচি

ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রামে বড় উদ্যোগ ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৫৭৮৭২ টাকা

অতিবিপ্লবী চিন্তা দিয়ে অস্থিরতা করা ঠিক হবে না: ফখরুল

চাঁদপুরে শহীদ জিয়া গোল্ডকাপ টুর্নামেন্টে প্রধান অতিথি বিএনপির আজীবন বহিষ্কৃত নেতা !

ক্ষতিকর রঙে আইসক্রিম, মালিককে জরিমানা

মাছ-মাংসের দাম অপরিবর্তিত, বেড়েছে সবজির

জিয়ার সৈনিক’ স্লোগান তুলে মাসউদের ওপর হামলা: এনসিপি

error: Content is protected !!