Thursday , 27 February 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

মার্চ-এপ্রিলে ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার

প্রতিবেদক
AlorDhara24
February 27, 2025 8:55 am

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী মার্চ ও এপ্রিল মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেশের ৫০ লাখ পরিবারকে দেওয়া হবে। এছাড়াও ঈদে উপহার হিসেবে এক কোটি নিম্নবিত্ত পরিবারকে দেওয়া হবে ১০ কেজি করে চাল।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, রমজান মাসে নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত চাল যাতে সঠিকভাবে বিতরণ করা হয় সে বিষয়টি মনিটরিং করার জন্য ঢাকা বিভাগের সকল জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএস এর মাধ্যমে চাল বিতরণে স্থানীয় পর্যায়ে যে সব সমস্যা আছে সে বিষয়ে জেলা প্রশাসকরা উপদেষ্টাকে অবহিত করেন।

 

এখাতের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, দেশে বর্তমানে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ আছে।

খাদ্যের কোনো ঘাটতি নেই। তবে খাদ্যশস্য বিতরণে কিছুটা শৃঙ্খলার অভাব রয়েছে।

 

 

এজন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের পরামর্শ দেন তিনি।

সরকারের সুলভ এবং বিনামূল্যে দেওয়া খাদ্যশস্য সঠিক উপকারভোগীর কাছে সঠিক পরিমাণে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন।

খাদ্য সচিব বলেন, সঠিক ব্যক্তিকে সঠিক সময়ে সঠিক মূল্যে সঠিক পরিমাণ চাল সরবরাহ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। তিনি এ বিষয়ে জেলা প্রশাসকদের সহায়তা আশা করেন।

মতবিনিময় সভায় খাদ্য সচিব মো. মাসুদুল হাসান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিভাগের সকল জেলা প্রশাসকসহ খাদ্য মন্ত্রণালয় এবং ঢাকা বিভাগীয় কমিশনারের অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

দুবাইয়ে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করার অনুরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২ নং ঢাকেশ্বরী এলাকায় অবস্থিত আলী আহম্মদ রি-রোলিং মিলসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক ভিতন্ডার এক পর্যায়ে ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মালিক সহ সবাইকে থানায় নিয়ে যায়

পরিবেশ সুরক্ষায় বিশেষ কমিশন গঠন করতে হবে: রেহমান সোবহান

চন্দনাইশের অসহায় গিয়াসের পাশে তারেক রহমান

সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন ও বৃক্ষরোপণে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল

আজ ১৩ ডিসেম্বর রূপগঞ্জ মুক্তদিবস

দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স: একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রতিষ্ঠা কালীন সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ কামাল হোসেনের সন্তান নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও তরুণ দলের নেতৃবৃন্দের উপর বর্বোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

রূপগঞ্জে ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ২ শটগান ও ৩৮ রাউন্ড গুলি

error: Content is protected !!