Wednesday , 13 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রূপগঞ্জে শিক্ষিকার উপর হামলা ও শ্লীলতাহানীর ঘটনায় দুইজন গ্রেফতার

প্রতিবেদক
AlorDhara24
May 13, 2026 10:49 am

রূপগঞ্জ  প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রোজবার্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদাউসকে (৩৫) মারধর ও শ্লীলতাহানীর ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১৩মে বুধবার ভোরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তারাবো পৌরসভার দক্ষিণ মোগরাকুল এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দক্ষিণ মোরগাকুল এলাকার অর্জুনের ছেলে অমিত সরকার(২৪) ও অর্জুনের স্ত্রী কনিকা উষা(৫২)।
পুলিশ জানায়, গত ৩মে সন্ধ্যায় রোজবার্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস একই স্কুলের শিক্ষিকা সুপ্তি রানীদের বাসায় যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে অর্জুন সরকার ও তার সহযোগীরা বটি, ছুরি ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে শিক্ষিকার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বেদম প্রহার ও শ্লীলতাহানী করে শিক্ষিকার গলার এক ভরি ওজনের স্বর্ণের চেইন, কানের দুল, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। একপর্যায়ে  জান্নাতুল ফেরদাউসের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস বাদী হয়ে অমিত সরকার (২২), অর্জুন সরকার (৫৫), কনিকা উষা (৪৫), বিথী সরকার (২০) ও পূজা রানীকে (১৮) আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচ এম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
মোঃ আবু কাওছার মিঠু

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

আট বছর পর দেশে ফিরেছেন বেবী নাজনীন

রূপগঞ্জে আলোচিত ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে বিসমিলাহ আড়ৎ ব্যবসায়ীরা প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকির মুখে দিন যাপন করছেন

নতুন দলের ‘সুপার টেন’-এ থাকছেন যারা

যৌথবাহিনীর ওপর হামলা, ডা.কথক ৩ দিনের রিমান্ডে

ডেমরায় ইয়ুথ কাউন্সিলের টেকসই উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

অবৈধ সম্পদ অর্জন: সাধন চন্দ্রের নামে দুদকের মামলা

জনগন যা চায় বিএনপিও তাই চায় -না,গঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ

ফতুল্লা থানাধীন পঞ্চবটিস্থ বধ্যভূমিতে পুলিশ সুপার মহোদয়ের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

যদি আমরা ব্যর্থ হই, তাহলে বাংলাদেশ আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না

error: Content is protected !!