Friday , 28 February 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নতুন দলের ‘সুপার টেন’-এ থাকছেন যারা

প্রতিবেদক
AlorDhara24
February 28, 2025 12:07 pm

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় সমাবেশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। এরই মধ্যে দলের শীর্ষ ১০টি পদে (সুপার টেন) নাম চূড়ান্ত করা হয়েছে।

এনসিপির শীর্ষ সূত্রে জানা গেছে, দলটির আহ্বায়ক হিসেবে থাকছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে আসা নাহিদ ইসলাম। সদস্য সচিব পদে থাকছেন আখতার হোসেন।

 

এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে ডা. তাসনিম জারা ও নাহিদা সরোয়ার নিভা, প্রধান সমন্বয়কারী পদে নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক পদে আব্দুল হান্নান মাসউদ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) পদে হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদে সারজিস আলমের নাম চূড়ান্ত হয়েছে।

অনুষ্ঠানে এই ১০ জনের পাশাপাশি কমিটি ঘোষিত হবে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। তবে তার আগে দুপুর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হতে থাকেন নতুন দলটির নেতা-কর্মীরা।

 

জুমার নামাজের পর আসতে থাকেন আমন্ত্রিত অতিথিরা। এর মধ্যে বিভিন্ন দেশের কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন।

স্বৈরাচার শেখ হাসিনাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অগ্রভাগে থাকা একদল তরুণ-তরুণী এই দল নিয়ে আসছেন।

সমাবেশ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশে আগতদের মেটাল ডিটেক্টর ও আর্চওয়ের তল্লাশি পার করে ভেতরে প্রবেশ করতে হচ্ছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় না’গঞ্জ মহানগর বিএনপি’র দোয়া মাহফিল!

ইসরায়েলি নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

ভোটারের তথ্য সংগ্রহ না করেই কার্যক্রম শেষ

বিষ খাইয়ে দুই শিশুকন্যাকে হত্যার পর বাবার আত্মহত্যা

ফতুল্লার দেওভোগে পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

ফতুল্লায় থানা থেকে লুট হওয়া শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ আটক ১ জন

চিন্ময় ইস্যুর ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, জাতিসংঘে জানালো বাংলাদেশ

প্রকৃত আন্দোলনকারীদের চিহ্নিত করে সংগঠিত করতে হবে: শাহজাহান চৌধুরীপ্রকৃত আন্দোলনকারীদের চিহ্নিত করে সংগঠিত করতে হবে: শাহজাহান চৌধুরী

বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কক্ষে তালা, স্থবির শিক্ষা কার্যক্রম

সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামি গ্রেফতার

error: Content is protected !!